1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

রাজশাহীতে হঠাৎ হাওয়া হয়ে গেছে পেট্রোল-অকটেন!

  • সম্পাদনার সময় : রবিবার, ৮ মে, ২০২২
  • ২৩২ বার প্রদশিত হয়েছে

ঈদের ছুটির পর হঠাৎ করেই রাজশাহীতে পেট্রোল-অকটেন হাওয়া হয়ে গেছে। রাজশাহীতে জ্বালানি তেল নিয়ে এক ধরণের অরাজকতা শুরু হয়েছে। রাজশাহী নগরীর অনেক পেট্রোল পাম্পেই এখন পেট্রোল-অকটেন নেই এমন সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। আবার অনেক ফুয়েল স্টেশনগুলোতে দেখা গেছে, পেট্রোল থাকলেও অকটেন নেই, আবার অকটেন থাকলেও পেট্রোল নেই। খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী নগরী ছাড়াও জেলার উপজেলা পর্যায়ের পাম্পগুলোতেও পেট্রোল-অকটেন কোনোটিই মিলছে না। অনেকেই অযৌক্তিকভাবে কৃত্রিম সঙ্কট দেখিয়ে খুচরা পর্যায়ে বাড়তি দরে বিক্রি করছেন। তবে বর্তমানে চাহিদার তুলনায় তেল সরবরাহ কম। তাই জ্বালানি তেলের সঙ্কট দেখা দিয়েছে বলে জানিয়েছেন পাম্প মালিকেরা। রাজশাহী পেট্রোল পাম্প অ্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনের একটি সূত্র জানায়, রাজশাহী জেলার নয়টি উপজেলায় ৪৮টি তালিকাভুক্ত পেট্রোল পাম্প রয়েছে। কিন্তু গত প্রায় তিন মাস থেকে এসব পাম্পে পর্যাপ্ত পেট্রোল-অকটেন আসছে না। ঈদুল ফিতরের ছুটিতে জ্বালানি তেলের এ সঙ্কট বেড়েছে। এজন্য পাম্পগুলো তেল শূন্য। এদিকে, ঈদের আগে চাহিদার তুলনায় কম পরিমাণে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রি করা হয়েছে। তাই ঈদের পর মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন চালকেরা পড়ছেন মারাত্মক ভোগান্তি ও বিড়ম্বনায়। জ্বালানি তেলের জন্য বিভিন্ন পাম্পে ঘুরে ঘুরে অনেকেই হয়রানির শিকার হচ্ছেন। তবে ঠিক কবে নাগাদ রাজশাহী নগরী ও জেলায় জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক হবে তা জানাতে পারেনি পাম্প মালিকদের সংগঠনটি।আর প্রশাসন জানিয়েছে, হঠাৎ করে জ্বালানি তেলের সংকট- সিন্ডিকেটের কোনোচক্রান্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে রাজশাহীর খুচরা বাজারে কোথাও কোথাও বেশি দামে জ্বালানি তেল পাওয়া যাচ্ছে। তবে এজন্য লিটার প্রতি ২০ থেকে ৩০ টাকা বেশি গুণতে হচ্ছে ক্রেতাদের। আবার কোনো কোনো এলাকার পেট্রোল পাম্পে সরকার নির্ধারিত দরে সীমিত পরিসরে লিটার প্রতি পেট্রোল বিক্রি হচ্ছে ৮৬ টাকা ৭৭ পয়সা ও অকটেন বিক্রি হচ্ছে ৮৯ টাকায়। রাজশাহী পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মমিনুল হক সাংবাদিকদের জানান, ঈদের আগে ক্রেতাদের চাহিদা কমবেশি করে পূরণ করা গেছে। কিন্তু ঈদের পর আর তা সম্ভব হচ্ছে না। অনেক পাম্পই পেট্রোল-অকটেন শূন্য হয়ে গেছে। তিনি বলেন, যেখানে পাম্পে নয় থেকে সাড়ে নয় হাজার লিটার তেলের চাহিদা থাকে সেখানে দুই থেকে তিন হাজার পেট্রোল সরবরাহ পাওয়া যাচ্ছে। তাই সঙ্কট তৈরি হয়েছে। অনেক সময় অকটেন পাওয়া গেলেও পেট্রোল পাওয়া যাচ্ছে না। অথচ পেট্রোলেরই চাহিদা বেশি। আর পেট্রোল-অকটেনের পাশাপাশি ডিজেলেরও সঙ্কট রয়েছে। তাই সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সঙ্কট থাকবে। এখানে মজুত করে কৃত্রিম সঙ্কট সৃষ্টির কোনো সুযোগ নেই। তিনি বলেন, জ্বালানি তেল মারাত্মক দাহ্য পদার্থ। এটি পেট্রোল পাম্প ছাড়া যেখানে সেখানে বেশি পরিমাণে মজুতের কোনো উপায় নেই। যারা মজুতের কথা বলছেন তারা ভুল বলছেন। মূলত পেট্রোল সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সঙ্কট কাটবে না। তবে কবে নাগাদ এ সঙ্কট কাটবে তা সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies