1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

বিদেশীদের কাছে অভিযোগ না করতে শ্রমিক নেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

  • সম্পাদনার সময় : রবিবার, ৮ মে, ২০২২
  • ১২৬ বার প্রদশিত হয়েছে

দেশের বিরুদ্ধে বিদেশীদের কাছে অভিযোগ না করতে শ্রমিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রমিক নেতাদের একটি অংশের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘যতদিন আওয়ামী লীগ বা আমি ক্ষমতায় আছি, আমরা আশ্বস্ত করতে পারি সমস্যা থাকলে তা আমরা সমাধান করব।’ রোববার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঐতিহাসিক মে দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে একথা বলেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করে। শেখ হাসিনা বলেন, তার সরকার শ্রমিকদের কল্যাণে অনেক কিছু করেছে। তারপরও কিছু শ্রমিক নেতা আছেন যারা বিদেশী দেখলেই অভিযোগ করতে পছন্দ করেন। প্রধানমন্ত্রী বলেন, এমন ঘটনার পেছনে মানসিক দরিদ্রতা নাকি কারো স্বার্থ জড়িত তিনি তা জানেন না। তিনি বলেন, ‘আমরা আমাদের সমস্যা দেশেই সমাধান করতে সক্ষম হব। আমি শ্রমিক নেতাদের বলতে চাই বিদেশীদের সামনে কাঁদবেন না, কোনো সমস্যা হলে আমার কাছে আসুন। যদি এমন কিছু (সুবিধা) থাকে যা মালিকদের কাছ থেকে পাওয়া দরকার, তবে আমিই তা করতে পারি।’ প্রধানমন্ত্রী বলেন, তিনি বিশ্বাস করেন মালিক ও শ্রমিকদের মধ্যকার আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies