1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

দোকান খালি, মালিকের বাড়িতে ২৩২৮ লিটার সয়াবিন তেল!

  • সম্পাদনার সময় : রবিবার, ৮ মে, ২০২২
  • ১৫১ বার প্রদশিত হয়েছে

সারা দেশে ভোজ্যতেলের জন্য হাহাকার চলছে। শহরে পাওয়া গেলেও উপজেলা পর্যায়ে ও গ্রামাঞ্চলে খুচরা দোকানে পাওয়া যাচ্ছে না সয়াবিন তেল। অনেক ব্যবসায়ী ভোজ্যতেল বিক্রি বন্ধ রেখে মজুদ করে রেখেছেন। অনেক দোকানে তেল পাওয়া না গেলেও মালিকের বাড়িতে তেলের মজুদ পাওয়া যায়। চট্টগ্রামের ফটিকছড়িতে আকতার হোসেন নামে এক ব্যবসায়ীর বাড়ি থেকে ২ হাজার ৩২৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১১টার দিকে ফটিকছড়ি উপজেলার বাগানবাজারের দক্ষিণ গজারিয়া গ্রামের ব্যবসায়ী আকতারের বাড়িতে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আলমগীর। তিনি বলেন, অভিযান চালিয়ে আকতার হোসেন নামে এক ব্যবসায়ীর বাড়ির একটি কক্ষ থেকে ২ হাজার ৩২৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। অবৈধভাবে পণ্য মজুতের অভিযোগে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬ এর বিভিন্ন ধারায় ওই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমদ সানি। খুচরা পর্যায়ের ব্যবসায়ীরা বলছেন, তেলের দাম বাড়বে এমন তথ্যের ভিত্তিতে কিছু অসাধু খুচরা ব্যবসায়ী আগে থেকে মজুদ করেছেন। তখন কম দামে কিনলেও এখন ক্রেতাদের জিম্মি করে বেশি দামে বিক্রি করছেন। ঈদের আগ থেকেই দাম বাড়ানোর জন্য মিল থেকে তেল সরবরাহ করা হচ্ছে না। ঈদের পর তা মারাত্মক আকার ধারণ করে। এখন বাজারে তেল নেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies