1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

মন্ত্রীর স্ত্রীর ফোনের পরই টিটিই বরখাস্ত, বললেন ফুফাত বোন

  • সম্পাদনার সময় : শনিবার, ৭ মে, ২০২২
  • ২০৩ বার প্রদশিত হয়েছে

বিনা টিকিটে এসি কেবিনে ওঠে মন্ত্রীর আত্মীয় পরিচয় দেওয়া সেই তিন যাত্রীর একজন ইমরুল কায়েস প্রান্তের মা ইয়াসমিন আক্তার নিপা বলছেন, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের স্ত্রী শাম্মী আক্তার মনির ফোনের পরই ট্রেনের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষককে (টিটিই) বরখাস্ত করা হয়েছে। নিপা মন্ত্রীপত্নীর ফুফাত বোন। শনিবার নিপা আক্তার বলেন, ছেলেদের সঙ্গে ‘অসদাচরণ’ করার কারণে টিটিইকে বদলি করতে আমি মন্ত্রীর স্ত্রী শাম্মী আক্তারকে ফোন করেছিলাম। তখন শাম্মী আমাকে জানান, বদলি না বরখাস্তই করে দিচ্ছেন। সঙ্গে সঙ্গে তিনি রেলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফোন করে বরখাস্ত করতে বলেন। যদিও রেলমন্ত্রী বলছেন, ওই তিন যাত্রীকে তিনি চেনেন না। গত শুক্রবার রাতে পাবনার ঈশ্বরদী স্টেশন থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে ওঠেন রেলমন্ত্রীর স্ত্রীর ভাগ্নে পরিচয় দেওয়া তিন যাত্রী। তাদের পরিচয়, মন্ত্রীর বোনের ছেলে ইমরুল কায়েস প্রান্ত ও তার দুই চাচাত ভাই ওমর ও হাসান।
টিকিট না থাকলেও সেদিন এই তিনজন খুলনা থেকে রাত ৮টায় ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেসের এসি কেবিনের আসন দখল করেন। তখন টিটিই শফিকুল ইসলাম তাদের কেবিন থেকে বের করে শোভন বগিতে পাঠান এবং ৩৫০ টাকা করে জরিমানা করেন। কিন্তু এরপরই ট্রেন ঢাকায় পৌছার আগেই মধ্যপথে ভোররাতে টিটিইকে সাময়িক বরখাস্ত করে মোবাইল ফোনে জানিয়ে দেওয়া হয়।
রেলমন্ত্রীর স্ত্রীর নানা বাড়ি ঈশ্বরদীতে। ইমরুল কায়েস প্রান্তের মা ইয়াসমিন নিপা একই শহরের নুরমহল্লা কর্মকার পাড়ার বাসিন্দা। দুই বোন এবার একসঙ্গে একই বাড়িতে ঈদ উদযাপন করেছেন বলেও জানা গেছে। শনিবার নিজ বাসভবনে নিপা বলেন, মন্ত্রীর স্ত্রী শাম্মী আমার মামাত বোন। আমার ছেলের সঙ্গে টিটিই অসদাচরণ করলে ফোন করে তা শাম্মীকে জানাই। টিটিইকে বদলি করে দিতে বলি। সঙ্গে সঙ্গে তিনি রেলের ঊর্ধ্বতন এক কর্মকর্তাকে ফোন করে ওই টিটিইকে বরখাস্ত করতে বলেন। এরপরই তাকে বরখাস্ত করা হয়।
তিনি বলেন, রেলমন্ত্রী ফোন করে শুক্রবারের রাতের ঘটনার বিস্তারিত জানতে চেয়েছেন। শনিবার বিকেলে প্রান্তকে রাজধানীর রেলভবনে ডাকা হয়। সেখানে সে বিস্তারিত জানিয়েছে। নিপা এও বলেন, আমার ছেলে ও তার দুই চাচাত ভাই টিকিট কেটেই ট্রেনে উঠেছিল। ট্রেনের এসি কেবিনের সিট ফাঁকা থাকায় গার্ডের অনুরোধে সেখানে গিয়ে বসেছিল। তখন টিটিই শফিকুল ইসলাম এসে টিকিট দেখতে চান। এসি কেবিনের টিকেট না পেয়ে টিটিই তাদের সঙ্গে খারাপ আচরণ করেন। এরপর তারা নিজেদের রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দেয়। তখন টিটিই আরও খেপে যান। বলেন ‘ট্রেন কি আপনাদের বাবার’। তবে যাত্রীর সঙ্গে অসদাচরণের অভিযোগ অস্বীকার করে টিটিই শফিকুল ইসলাম বলেন, ঈশ্বরদী থেকে তিন যুবক মন্ত্রীর আত্মীয় পরিচয়ে সুন্দরবন এক্সপ্রেসের এসি কেবিনে ওঠেন। এই পরিচয় দেওয়ায় সম্মান দেখিয়ে সহকারী বাণিজ্যিক কর্মকর্তার (এসিও) পরামর্শে তাদের শোভন শ্রেণির টিকিট দেওয়া হয়।
এদিকে শুক্রবারের ঘটনার ব্যাখ্যা জানতে রোববার বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তার (ডিসিও) কার্যালয়ে তলব করা হয়েছে শফিকুল ইসলামকে। রেলের পাকশী বিভাগীয় সহকারী পরিবহন কর্মকর্তা সাজেদুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের কমিটিও গঠন করা হয়েছে। টিটিইকে সাময়িক বরখাস্ত করা ডিসিও নাসির উদ্দিন লিখিত বক্তব্যে দাবি করেছেন, শফিকুল মানসিক বিকারগ্রস্ত। অতীতেও তিনি যাত্রী ও সহকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন।
নাসির উদ্দিন বলেছেন, যাত্রীদের লিখিত অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে। ট্রেন পথিমধ্যে থাকতে কী করে অভিযোগ পেলেন, এ প্রশ্নে ডিসিও বলেন, রেলের কার্যক্রম ২৪ ঘণ্টাই চলে। অভিযোগ পাওয়ার আধাঘণ্টার মধ্যেই ব্যবস্থা নেওয়ার শত শত নজির রয়েছে। যে কোনো যাত্রীর অভিযোগে ব্যবস্থা নেওয়া হয় বলে বিষয়টি এড়িয়ে যান তিনি।
এ বিষয়ে মন্ত্রীর স্ত্রী শাম্মী আক্তার মনি বলেন, এই ঘটনার সত্য-মিথ্যা কিছুই আমি জানি না। আপনি ট্রেনের কর্মকর্তাকে ফোন করেছিলেন কি-না, এ প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে কোনো কথা বলব না। যাত্রীর টিকিট না থাকলে রেলের বিষয়, কিন্তু দুর্ব্যবহার…।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies