1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম:
রংপুর সদরে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ পলাশবাড়ী সমাজকল্যাণ সংস্থার উদ্যগে দেড় শতাধিক অসহায় মানুষকে ঈদ উপহার বগুড়ায় গরীব ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ গাবতলীতে ফোকাস সোসাইটির উদ্যাগে ঈদ সামগ্রী বিতরণ কাহালুতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আর্থিক সহায়তা প্রদান করলেন এম পি মোশারফ হোসেন বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঈদ উপহার বিতরণ গাবতলীকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে-এমপি মোরশেদ মিল্টন গাবতলীর সর্ধনকুটি গ্রামে ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করলেন এমপি মিল্টন খরা সহিঞ্চু বারি-৮জাতের মসুর ডালের মাঠ দিবস নওগাঁয় পরিস্কার-পরিচ্ছনতা অভিযানের শুরু

তেলসহ সব কিছুরই দাম সারাবিশ্বে ঊর্ধ্বমুখী: ওবায়দুল কাদের

  • সম্পাদনার সময় : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ১৭২ বার প্রদশিত হয়েছে

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অনেক দেশে সয়াবিন তেলের দাম দ্বিগুণেরও বেশি বেড়ে গেছে। ইউক্রেন যুদ্ধের কারণে তেলের দামে কিছু প্রভাব পড়ছে। তেল ও জ্বালানিসহ সবকিছুর দামই সারা বিশ্বে ঊর্ধ্বমুখী রয়েছে। বাংলাদেশ তো কোনো আইসোলেটেড জায়গা না। কাজেই এর প্রভাব সব জায়গায় পড়বে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড ৬ লেনে উন্নীতকরণ প্রকল্প পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, শেখ হাসিনা একজন ক্রাইসিস ম্যানেজার। তাই মানুষ কষ্ট পাবে না। তিনি করোনা সংকটের সময়েও তার দূরদর্শিতাকে কাজে লাগিয়ে দেশকে বাঁচিয়েছেন। এটা মোকাবিলা করার সাহস ও সততা প্রধানমন্ত্রীর আছে। তিনি বলেন, এবার ঈদযাত্রা স্বস্তির হওয়ার পেছনে কারণ হলো সড়কের অবস্থা অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো। দ্বিতীয়ত যারা হাইওয়ে পুলিশ আছেন, মালিক শ্রমিক, রোডস অ্যান্ড হাইওয়ে তারা সবাই সবার দায়িত্ব যথাযথ পালন করেছেন। এবারের ঈদে মানুষের আনন্দটা হাসিমুখে দেখেছি। রাস্তা থেকে যাত্রীদের টেলিফোন কিংবা কোনো অভিযোগ পাইনি। ঘরমুখো মানুষের ভোগান্তি হয়নি। এ কারণে আমি খুব খুশি। যে কারণে ঈদটা ভালোই কেটেছে। বাড়িতে অনেকদিন পরে গেছি, বাবা-মায়ের কবর জিয়ারত করেছি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের কথার জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আসল কথা হলো মানুষ যদি আনন্দ পায় বিএনপি তখন কষ্ট পায় তাদের গায়ে জ্বালা হয়। উত্তরবঙ্গে রোডস অ্যান্ড হাইওয়ে নতুন প্ল্যান করে সেখানে যথাযথ ব্যবস্থা নিয়েছে। তিনটা ফ্লাইওভার করা হয়েছে। নলকা ব্রিজটা অনেক বড় সমস্যা ছিল। এটা আমরা নতুন করে করেছি। এ কারণে এবার ঝুঁকিও কম ছিল। নারায়ণগঞ্জের লিংকরোড প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এটা শামীম ওসমানের দীর্ঘদিনের চাওয়া। এখানে ছয় লেনের রাস্তা হবে। ৩৬৪ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে আগামী বছরের মধ্যে আমরা কাজটা করছি। এ কাজ জনস্বার্থে। কাজেই সেনাবাহিনীসহ যাদেরই জায়গা আছে তাদের সঙ্গে আলোচনা করবো। ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পটি ৮ দশমিক ১০৫ কিলোমিটার। এর চুক্তি মূল্য ৩৬৪ কোটি ২৫ লাখ টাকা। ২০২১ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এ কাজ আগামী বছর জুনের মধ্যে শেষ হবার কথা রয়েছে। ইতোমধ্যে প্রকল্পের ৪৫ ভাগ কাজ শেষ হয়েছে। এ সময় হাইওয়ে পুলিশের কাঁচপুর থানার ওসি নবীর হোসেন, টিআই (প্রশাসন) এ কে এম শরফুদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. মশিউর রহমান, টিআই (প্রশাসন) শেখ মো. করিম ও নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies