1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

‘আসানি’ রোববারই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে রূপ নেবে

  • সম্পাদনার সময় : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ২০৯ বার প্রদশিত হয়েছে

আগামী রোববারের (৮ মে) মধ্যেই বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘আসানি’তে রূপ নেবে বলে পূর্বাভাস মিলেছে। এই সময়ের মাঝে দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এতে ঘূর্ণিঝড়ের আশঙ্কা প্রবল হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। এর আগে শুক্রবার (৬ মে) সকালে ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে অধিদফতর জানায়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বজ্রপাতসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। এ বিষয়ে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সম্ভব্য লঘুচাপটি এখন পুরোপুরি লঘুচাপে রূপ নিয়েছে। তবে এটি আরও ঘনীভূত হতে পারে। এদিকে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টির কথা নিশ্চিত করেছে ভারতীয় আবহাওয়া অধিদফতর। শুক্রবার দেশটির আবহাওয়া অফিস নিম্নচাপ সৃষ্টির বিষয়টি নিশ্চিত করে। সেই সঙ্গে জানায়, পশ্চিমাঞ্চলীয় নিম্নচাপটি পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া আগামী রোববারের মধ্যেই বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘আসানি’তে রূপ নিতে পারে। অন্যদিকে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে। যদিও গতকাল বৃহস্পতিবারই (৫ মে) বৃষ্টিপাত বাড়ার এই সম্ভাবনার কথা জানিয়েছিল দেশের আবহাওয়া অধিদফতর। এরই মধ্যে পূর্বাভাস অনুযায়ী শুক্রবার বিকাল অবধি রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে থেকে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ঢাকার বিভিন্ন এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় হচ্ছে, যার গতিবেগ ঘণ্টায় এলাকাভেদে ৪৫ থেকে ৬০ কিলোমিটার। শুক্রবার রাত পর্যন্ত আকাশ মেঘলাসহ থেমে থেমে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। এদিকে, শুক্রবার দুপুরের পর থেকে থেমে থেমে বৃষ্টি হয়েছে রাজধানীতে। এর ফলে গরমের তীব্রতা কমে কিছুটা স্বস্তি এসেছে জনজীবনে। বেলা ২টার পর মুষলধারে বৃষ্টি শুরু হয়। অনেকেই জুমার নামাজ পড়ে বাসায় ফেরার পথে বৃষ্টির কবলে পড়েন। এ অবস্থায় মসজিদ কিংবা দোকানের শেডের নিচে আশ্রয় নিতে দেখা গেছে অনেককেই। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের সন্দ্বীপে সর্বোচ্চ ৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া শুক্রবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ২২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies