1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সরকারের ইচ্ছার কাছে বিচার বিভাগ আত্মসমর্পিত: রিজভী

  • সম্পাদনার সময় : বুধবার, ৪ মে, ২০২২
  • ১৫৪ বার প্রদশিত হয়েছে

সরকার দেশের আইন-আদালত-বিচার-প্রশাসন সবকিছু দলীয়করণের ঘনকালো আলখেল্লায় ঢেকে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (৪ মে) দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। রিজভী বলেন, র‌্যাব-পুলিশ যেভাবে বিরোধী দল-মতের মানুষের পেছনে লেগে আছে, দৃশ্যতঃ আদালতের ভূমিকাও প্রায় একই ধরনের। নিশিরাতের মাফিয়া সরকার দেশের আইন-আদালত-বিচার-প্রশাসন সবকিছু দলীয়করণের ঘনকালো আলকেল্লায় ঢেকে দিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হকের দেয়া ‘দণ্ডিত আসামির দেশের বাইরে যাওয়ার সুযোগ নেই’ বক্তব্য তুলে ধরে প্রশ্ন রেখে রিজভী বলেন, ‘হাজী সেলিমের সেই সুযোগ কিভাবে হলো?’ ‘আইন যদি সবার জন্য সমান হয় তাহলে কোন আইনে সাজাপ্রাপ্ত হাজী সেলিম চিকিৎসার জন্য বিদেশ গেলেন? এখানে বেগম খালেদা জিয়ার জন্য এক আইন আর হাজী সেলিমের জন্য অন্য আইন কোন সংবিধানে, কোন গ্রন্থে আছে? আহারে আইনের শাসন!’ বিএনপির এই মুখপাত্র অভিযোগ করে বলেন, ‘আদিম বন্য শাসন চলছে দেশের প্রতিটি সেক্টরে। দেশে চলছে দুই আইন। আইন ও বিচারের চোখ কানা করে দিয়েছেন অবৈধ প্রধানমন্ত্রী। মুজিব কোটধারী আওয়ামী লীগার ও প্রধানমন্ত্রীর ছত্রছায়া প্রাপ্তরা দেশের সকল আইন কানুনের ঊর্ধ্বে। হীরক রানীর দেশে তাদের জন্য সাত খুন মাফ। আর বিএনপি এবং বিরোধী দল ও মতের মানুষের জন্য প্রতিহিংসামূলক ও গণভবনের ওহি দিয়ে চলছে বিচারিক সিদ্ধান্ত। বিএনপির জন্য আদালতগুলো ক্যাঙ্গুরা কোটে পরিণত করা হয়ে্ছে, বিচারালয়গুলো ক্ষমতাসীনদের ইচ্ছা পূরণের মেশিনে পরিণত হয়েছে। এটাই এখন শেখ হাসিনার তথাকথিত ন্যায় বিচারের নতুন মডেল।’ ‘সরকারের মদদে আইন-বিচারের নির্মম প্রবঞ্চনা ও কপোটতার প্রতি জনগন নিবর হৃদয় শুন্য থাকতে পারে না’ বলে মন্তব্য করেন রিজভী। দুর্নীতির মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত সাংসদ হাজী সেলিম চিকিতসার জন্য ব্যাংকক যান। সোমবার বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায়। হাজী সেলিমের বিদেশ যাত্রা নিয়ে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশীদ আলম ও স্বরাষ্ট্র মন্ত্রীর বক্তব্যের কঠোর সমালোচনা করেন রিজভী। ঈদের জামাতে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিবর্ষনে কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের বিএনপি নেতা মোস্তাক মিয়া ভুঁইয়ার গুলিবিদ্ধ হওয়ার ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম, আবদুস সালাম আজাদ, তারিকুল ইসলাম তেনজিং, আবদুস সাত্তার পাটোয়ারী, জাসাসের জাকির হোসেন রোকন, স্বেচ্ছাসেবক দলের ডা. জাহিদুল কবির প্রমূখ নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies