1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বগুড়ায় আমেরিকা প্রবাসীকে কুপিয়ে হত্যা

  • সম্পাদনার সময় : বুধবার, ৪ মে, ২০২২
  • ১৭৮ বার প্রদশিত হয়েছে

বগুড়ায় আব্দুর রাজ্জাক সরকার (৬৫) নামে এক আমেরিকা প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। মঙ্গলবার (৩ মে) দিবাগত রাত দেড়টায় সদর উপজেলার বাঘোপাড়া মহিষবাথান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক ওই গ্রামের আব্দুল লতিফ সরকারের ছেলে। এ ঘটনায় নিহতের ভাতিজাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। জানা গেছে, আব্দুর রাজ্জাক শহরের ইয়াকুবিয়া মোড়ে পরিবার নিয়ে থাকেন। ঈদ উপলক্ষে মঙ্গলবার রাতে তিনি গ্রামের বাড়ি সদর উপজেলার বাঘোপাড়া মহিষবাথান যান। সেখানে তিনি মাসখানেক আগে মারা যাওয়া মায়ের কবর জিয়ারত করেন। তারপর মহিষবাথান বন্দরে গ্রামের বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। রাজ্জাক তার ব্যবহৃত পিস্তল দিয়ে গুলি ছুড়ে পালানোর চেষ্টা করেন। তবে রাস্তায় পড়ে গেলে দুর্বৃত্তরা আবারও তার ওপর হামলা করে। বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ ৩ জনকে এবং অভিযান চালিয়ে নিহতের ভাতিজা রোপনসহ আরও ১ জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল ও বেশকিছু গুলি উদ্ধার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies