1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

শান্তি-সুধায় ভরে উঠুক বিশ্বসমাজ: কাদের

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ১৬৪ বার প্রদশিত হয়েছে

মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরে দেশবাসীকে আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, পবিত্র ঈদ উল ফিতরের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক বিশ্বসমাজ এবং দেশপ্রেম আর মানবতাবোধের বহ্নিশিখায় জেগে উঠুক প্রত্যেক মানবহৃদয়। মঙ্গলবার (৩ মে) সকালে তার বাসভবনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান। তিনি সবার প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আসুন সমাজের ধনী-গরিব ধর্ম-বর্ণ-গোত্র-সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মধ্য দিয়ে ঈদের এ খুশি ভাগাভাগি করে নিই। পরম করুনাময় আল্লাহ-তায়া’লার কাছে প্রার্থনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব যুদ্ধ-বিগ্রহ, মহামারি, দুঃখ-জ্বরা, সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বলোক।  তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে অতীতে বাংলাদেশ যেভাবে সংকট পেরিয়ে আশার সুবর্ণ প্রদীপ জ্বালিয়েছে, একই ভাবে করোনা সংকট মোকাবিলা করে আবারও নব উদ্যমে কাঙ্ক্ষিত উন্নয়নের পথে,আলোর পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তিনি আরও বলেন, আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে অর্থনীতির চাকা। ওবায়দুল কাদের আশা প্রকাশ করে বলেন, বঙ্গবন্ধু কন্যার সাহসী ও মানবিক নেতৃত্বে সব ষড়যন্ত্র ও সংকটের সাগর পেরিয়ে তীরে পৌঁছাবে বাংলাদেশ ইনশাআল্লাহ। মনের গহীনে আলো জ্বালিয়ে অমানিশার আঁধার দূর করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন সহমর্মিতার সহজাত বাঙালি চেতনায় জাগিয়ে তুলে নিজেকে, সমাজ ও দেশকে। করোনা সংকটে সবাইকে সাহস ও মনোবল নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, করোনা নিয়ন্ত্রণে এলেও নির্মূল হয়নি। দলমত নির্বিশেষে করোনা সংকট উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের মাধ্যমে ঈদ উদযাপন করে রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে উঠে অভিন্ন শত্রু করোনাকে প্রতিরোধ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies