1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বিএনপির ভাইস চেয়ারম্যান, গাজীপুরের সাবেক মেয়র এম এ মান্নান আর নেই

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ১৬৫ বার প্রদশিত হয়েছে

বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও গাজীপুর সিটি করপোরেশনের প্রথম মেয়র অধ্যাপক এম এ মান্নান আর নেই।বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭২ বছর। এর আগে বুধবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে হাসপাতালে ভর্তির পর তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়। তিনি দীর্ঘদিন ধরে নানান রোগে ভুগছিলেন। গাজীপুর সিটি করপোরেশন মেয়র থাকাকালে ২০১৫ সালে নিজ বাসা থেকে গ্রেফতার হন এম এ মান্নান। ২০১৭ সালে আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তৎকালীন মন্ত্রিসভায় ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পান এম এ মান্নান। পরবর্তীকালে নবগঠিত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশন প্রতিষ্ঠিত হলে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে গাজীপুরের প্রথম সিটি মেয়র নির্বাচিত হন মান্নান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies