1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বদলগাছীতে ভূমিহীন ও গৃহহীন ৪৬ টি পরিবারের মাঝে জমিসহ সেমিপাকা বাড়ি হস্তান্তর

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৩০১ বার প্রদশিত হয়েছে

বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে ভূমিহীন ও গৃহহীন ৪৬ টি পরিবারের মাঝে ২ শতক জমিসহ সেমিপাকা বাড়ি হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন। “আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার হিসেবে উপজেলার ৩ টি ইউনিয়নের ৪৬ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ২ শতক জমির কাগজপত্র এবং নব নির্মিত সেমিপাকা ঘরের প্রতীকী চাবি তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খান। এই গৃহ হস্তান্তর উপলক্ষে ২৬ এপ্রিল সকাল সাড়ে ৯ টা থেকে বদলগাছী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খান, ভাইস-চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলু, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম, সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী মোস্তাফিজুর রহমান, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, উপকারভোগী সোহেল, সাইফুল ইসলাম, বাবু হোসেন, বকুল হোসেন প্রমুখ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এরপর বেলা সাড়ে ১১ টায় মাননীয় প্রধানমন্ত্রী গণভবন থেকে যুক্ত হয়ে আনুষ্ঠানিক ভাবে গৃহ হস্তান্তরের উদ্বোধন ঘোষনা করলে স্থানীয় প্রশাসন গৃহহীন পরিবারের মাঝে জমিসহ সেমিপাকা বাড়ি হস্তান্তর করেন। উল্লেখ্য এই উপজেলায় ইতিপূর্বে ১ম পর্যায়ে ৪৮ টি, ২য় পর্যায়ে ৯টি এবং এই ৩য় পর্যায়ে ৪৬ টি সহ মোট ১০৩ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসিত হলো।

 

 

 

 

 

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies