1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মাঠে থানা ভবন নির্মাণের প্রতিবাদ: থানায় ‘আটক’ মা-ছেলে

  • সম্পাদনার সময় : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ১৬২ বার প্রদশিত হয়েছে

রাজধানীর কলাবাগানে খেলার মাঠে থানা ভবন নির্মাণের প্রতিবাদ করায় সৈয়দা রত্না ও তাঁর ছেলে মোহাম্মদ ঈসা আবদুল্লাহকে থানায় আটকে রাখার অভিযোগ করেছে তার পরিবার। সৈয়দা রত্নার মেয়ে শেউঁতি শাহগুফতা রোববার সন্ধ্যায় অভিযোগ করেন, তার মায়ের সঙ্গে তাদের দেখা করতে দেয়া হচ্ছে না। তিনি জানান, সকাল ১১টার দিকে তার মাকে আটক করে প্রথমে থানার হাজতখানায় রাখা হয়েছিল। পরে অসুস্থবোধ করায় তাকে থানার একটি কক্ষে আটকে রাখা হয়েছে। শেউঁতি শাহগুফতা জানান, তার ভাই মোহাম্মদ ঈসা আবদুল্লাহ এইচএসসির ছাত্র, তার বয়স ১৮ বছরের কম। তাকেও থানা হাজতে রাখা হয়েছে।
স্থানীয়রা জানান, কলাবাগানের তেতুলতলা মাঠ রক্ষায় অন্যদের সঙ্গে আন্দোলন করে আসছিলেন রত্না। গত রাতে মাঠে ইট-সুরকি ফেলছিল পুলিশ।
সকালে রত্না মাঠের সামনে গিয়ে ফেসবুকে লাইভ করছিলেন। তখন তাকে আটক করা হয়। আব্দুল্লাহ বাসা থেকে বেরিয়ে রাস্তায় এলে তাকেও ধরে নিয়ে যায় পুলিশ।
পুলিশের নিউমার্কেট অঞ্চলের সহকারী কমিশনার শরিফ মো. ফারুকুজ্জামান জানিয়েছেন, স্থানীয় লোকজন ও শিশুদের এনে কাজে বাধা দেয়ার কারণে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে অপরাধ পেলে তাদের গ্রেপ্তার দেখানো হবে।

সুত্র-মানবজমিন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies