1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বদলগাছীতে জাতীয় পুষ্টি সপ্তাহ -২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৩৭১ বার প্রদশিত হয়েছে

বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে জাতীয় পুষ্টি সপ্তাহ – ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “সঠিক পুষ্টিতে, সুস্থ জীবন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজনে এবং বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বাস্তবায়নে এই জাতীয় পুষ্টি সপ্তাহ পালন উপলক্ষে ২৩ এপ্রিল সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বদলগাছী উপজেলা জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কানিস ফারহানা, সাংবাদিক হাসানুজ্জামান, হাফিজার রহমান,প্রধান শিক্ষক আব্দুর রউফ প্রমুখ। উক্ত সভায় কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কানিস ফারহানা জানান, ২৩ থেকে ২৯ এপ্রিল এই পুষ্টি সপ্তাহ উদযাপন করা হবে। ২৪ এপ্রিল কিশোর কিশোরীদের নিয়ে পুষ্টি গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হবে। ২৫ এপ্রিল প্রবীণ ব্যক্তিদের নিয়ে আলোচনা সভা হবে। ২৬ এপ্রিল উপজেলার ২৬ টি কমিউনিটি ক্লিনিকে পুষ্টি বিষয়ক বার্তা প্রচার করা হবে। ২৭ এপ্রিল উপজেলার সকল ইপিআই টিকাদান কেন্দ্রে পুষ্টি বিষয়ক বার্তা প্রচার করা হবে। ২৮ এপ্রিল ৭০ টি দুঃস্থ পরিবারের মাঝে পুষ্টি সম্পন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হবে এবং ২৯ এপ্রিল শেষদিনে উপজেলার ৩ টি এতিমখানা ও শিশু সদনে পুষ্টি মান সম্পন্ন খাদ্য সামগ্রী দিয়ে ইফতারি আয়োজন করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies