1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আমরা ঘরে বসে থাকলেও শেখ হাসিনা ক্ষমতায় যেতে পারবেন না: গয়েশ্বর

  • সম্পাদনার সময় : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ১৭১ বার প্রদশিত হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘সরকারের চক্রান্তের উপাদানে যদি বিএনপি ও সরকারবিরোধী অন্যান্য রাজনৈতিক দল না পড়ে, তাহলে আমরা ঘরে বসে থাকলেও শেখ হাসিনা ক্ষমতায় যেতে পারবেন না এবং আগামী জাতীয় নির্বাচনও করতে পারবেন না।’ ‘ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি’তে আয়োজিত এক আলোচনা সভায় গয়েশ্বর চন্দ্র রায় এ মন্তব্য করেন। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ইয়ুথ ফোরাম। সভায় বিশেষ অতিথি হিসেবে অংশ নেন জাতীয় পার্টির (জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকন। তিনি বলেন, ‘২০১৮ সালের নির্বাচনের আগে আমরা আপনাকে (শেখ হাসিনা) বিশ্বাস করেছিলাম। আপনি বললেন, ”আমি প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুকন্যা। আপনারা আমার সঙ্গে আসেন। আলোচনা করে দেশে কীভাবে একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা যায়।” আমরা বিশ্বাস করে আপনার অফিসে গেলাম। আপনি এমনভাবে বিশ্বাসঘাতকতা করলেন যে দিনের ভোট রাতে করলেন।’ আহসান হাবিবের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমি লিংকনকে বলব, যারা শেখ হাসিনার কথা বিশ্বাস করে, তারা মানুষ না।’ গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘প্রাসাদ ষড়যন্ত্র কি যারা প্রাসাদের মধ্যে থাকে তাদের মধ্যেই হয়? প্রাসাদ ষড়যন্ত্রের সঙ্গে আমরা কেউ অংশগ্রহণ করছি কি না?’ তিনি বলেন, ‘আন্দোলন করলাম দিনের বেলায়। আর রাতের বেলায় তার সাথে বৈঠক করলাম। আসন ভাগাভাগি করলাম। আমার মামলাটা একটু দেখবেন। এসব কথাবার্তা যদি চালাচালি করেন রাতের অন্ধকারে বসে, তাহলে সাধারণ নেতা-কর্মী বুঝবে না।’ বিএনপি আন্দোলন করবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই বলে উল্লেখ করেন গয়েশ্বর চন্দ্র। তিনি বলেন, ‘আন্দোলন করার লোকের কোনো অভাব নেই।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies