1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সরকার হঠাতে শিগগিরই দুর্বার আন্দোলন : আমান

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ১৫৮ বার প্রদশিত হয়েছে

গণতন্ত্র পুনরুদ্ধারে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে হঠাতে শিগগিরই দুর্বার আন্দোলন শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। সেজন্য নেতাকর্মীদের প্রস্তুতি গ্রহণের আহ্বানও জানান তিনি। শুক্রবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্টুরেন্টে ঢাকাস্থ চরফ্যাশন মনপুরা জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত ইফতার মাহফিলপূর্ব আলোচনায় তিনি এসব কথা জানান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ডাকসুর সাবেক এজিএস ও সাবেক এমপি নাজিম উদ্দিন আলমের সুস্থতা কামনায় এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আমান বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে। কিন্তু সেদিকে সরকারের কোনো নজর নেই, তারা দুর্নীতি ও লুটপাটে ব্যস্ত। সঙ্কট উত্তোরণে এই সরকারকে বিদায় করতে হবে। তিনি বলেন, এই সরকার জনগণের সরকার নয়। সেজন্য অবিলম্বে তাদেরকে পদত্যাগ করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য এদেরকে বিদায় করে নিরপেক্ষ নির্বাচনে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। দাবি আদায়ে আগামীতে দুর্বার আন্দোলন শুরু হবে। আমান বলেন, অবিলম্বে স্বেচ্ছায় পদত্যাগ না করলে নব্বইয়ের চেতনায় আরেকটি গণঅভ্যুত্থান সৃষ্টি করে আপনাদের পতন ঘটানো হবে। সেই আন্দোলনে নব্বইয়ের ছাত্রনেতারা রাজপথে থাকবে। বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, ক্ষমতাসীনরা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি না মানলে নব্বইয়ের চেতনায় আরেকটি ছাত্র-গণঅভ্যুত্থান সৃষ্টি করে এই সরকারকে বিদায় করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে। সংগঠনের সভাপতি মো: টিপু সুলতানের সভাপতিত্বে এবং উপদেষ্টা সুশান্ত বিপ্লবের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন জাগপার একাংশের খন্দকার লুৎফর রহমান, অপরাংশের আসাদুর রহমান খান, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন আহমেদ মনি, বিএনপির এবিএম মোশাররফ হোসেন, আনিসুর রহমান তালুকদার খোকন, রফিক শিকদার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies