1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নিউমার্কেটের ঘটনা ছাত্রলীগ ও পুলিশের ইন্ধনে : মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ১৫৫ বার প্রদশিত হয়েছে

রাজধানীর নিউমার্কেটে ছাত্র ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ছাত্রলীগ ও পুলিশের ইন্ধনে হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে রাজধানীর লেডিস ক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, দু’দিন আগে নিউমার্কেটে ব্যবসায়ী ও ছাত্রদের মাঝে যে ঘটনা সেটা হলো ছাত্রলীগ ও পুলিশের ইন্ধনে। এজন্য তারাই দায়ী। উল্টো তারা বিএনপি নেতার নামে মামলা দিয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাই। বর্তমান সরকার আমাদের মানবাধিকার কথা বলার অধিকার কেড়ে নিয়ে সত্যিকার অর্থে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এমতাবস্থায় গণতন্ত্র রক্ষা ও পুনরুদ্ধারের লক্ষ্যে দলমত নির্বিশেষে সকল পেশাজীবীদের ঐক্যবদ্ধ হতে হবে।তিনি বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই কৃষি খাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে অনবদ্য ভূমিকা পালন করে আসছে। আপনারা জানেন, সরকারের ব্যর্থতার কারণে দেশে দুঃসহ অবস্থা তৈরি হয়েছে। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আমরা সংগঠন শক্তিশালী করছি। যারা বলে বিএনপি আন্দোলন করে না। রোজা গেলে বুঝতে পারবেন আন্দোলন কাকে বলে! আমাদের আন্দোলন চলছে। হয়তো সাময়িক বিরতি আছে। তিনি বলেন, বিরোধী দলের নেতাকর্মীদের জেলে ভরে, মেরে বলছেন দেশে শক্তিশালী বিরোধী দল নেই। মনে রাখবেন বিএনপি এখনো আছে এবং থাকবে। যার নেতৃত্বে রয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনীতির সাথে সমাজের সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে জিয়াউর রহমান ফাউন্ডেশন কাজ করছে। বিশেষ করে করোনাভাইরাসের সময় অসংখ্য সেবামূলক কাজ করেছে ফাউন্ডেশন। সমাজের সাথে সংযোগ বজায় রাখছে জেডআরএফ। মার্কিন মানবাধিকার রিপোর্ট সম্পর্কে তিনি বলেন, ওই রিপোর্টে দেশের আসল চিত্র তুলে ধরা হয়েছে। দেশে মানুষের বাকস্বাধীনতা ও আইনের শাসন খর্ব করা হয়েছে সেগুলো বলা হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক ষড়যন্ত্র করে কারাবন্দী করা হয়েছে। দেশে আইনের শাসন নেই। বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে। সরকার অন্যায়ভাবে নির্যাতন-নিপীড়ন করছে। আর সরকার মার্কিন মানবাধিকার রিপোর্ট নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে।জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা: ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে ও জেডআরএফের ইফতার মাহফিল উদযাপন কমিটির সদস্য সচিব ডা: পারভেজ রেজা কাকনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইফতার মাহফিল উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো: মোর্শেদ হাসান খান।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেডআরএফের প্রেসিডেন্ট তারেক রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, কামাল উদ্দিন সবুজ, কবি আব্দুল হাই শিকদার, কাদের গণি চৌধুরী, ইলিয়াস খান, বিএনপির ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, রিয়াজ উদ্দিন নসু, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ব্যারিস্টার মীর হেলাল, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, আ ক ম মোজাম্মেল হক, রকিবুল ইসলাম বকুল, বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রেস উইংয়ের শায়রুল কবির খান, শামসুদ্দীন দিদার, জেডআরএফের অধ্যাপক ড. আবদুল করিম, অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম, ডা: সৈয়দা তাজনীন ওয়ারিস সিমকী, প্রকৌশলী খালিদ হাসান চৌধুরী পাহিন, প্রকৌশলী মাহবুব আলম, প্রকৌশলী কে এম আসাদুজ্জামান চুন্নু, রাকিবুল হাসান চৌধুরী, কৃষিবিদ আনোয়ারুন নবী মজুমদার বাবলা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies