1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

আফগানিস্তানের ৩ স্থানে বিস্ফোরণ, বহু হতাহতের শঙ্কা

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ১৪৮ বার প্রদশিত হয়েছে

তিনটি পৃথক বিস্ফোরণে কাঁপল আফগানিস্তানের রাজধানী কাবুল, বালখ প্রদেশের মাজার-ই-শরিফ এবং কুন্দুজ প্রদেশের কুন্দুজ সিটি। বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত এবং ৮৯ জন আহত হয়েছে। এ খবর দিয়ে আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার প্রথম বিস্ফোরণটি ঘটে রাজধানী কাবুলের পুলিশ ডিস্ট্রিক্ট-৫ (পিডি৫) এলাকায়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় দুটি শিশু সামান্য আহত হয়েছে। দ্বিতীয় বিস্ফোরণটি ঘটেছে মাজার-ই-শরিফের শেহ দোকানের একটি মসজিদে। আবু আলি সিনা-ই-বালখ জেলা হাসপাতালের প্রধান গউসউদ্দিন আনসারি জানিয়েছেন, এ ঘটনায় অন্তত ৫ জন নিহত এবং ৬৫ জন আহত হয়েছে। তবে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, এ ঘটনায় হতাহতের সংখ্যা অনেক। সূত্র জানাচ্ছে, আবু আলি সিনা-ই-বলখি জেলা হাসপাতালে ইতোমধ্যে ৩১টি লাশ ও ৮৭ জন আহত ব্যক্তিকে আনা হয়েছে। এদিকে, কুন্দুজের প্রাদেশিক নিরাপত্তা বিভাগের মুখপাত্র উবায়দুল্লাহ আবিদি সেখানকার সরদাওয়ার এলাকায় একটি বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছেন। তবে সে বিস্ফোরণে হতাহতের ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এসব হামলার দায় স্বীকার করেনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies