1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

হঠাৎ কালবৈশাখী: পোরশায় বোরোধান ও আমের ফলন বিপর্যয়ের আশংকা

  • সম্পাদনার সময় : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ১৭৯ বার প্রদশিত হয়েছে

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখীর কারনে বোরোধান ও আমের ফলন বিপর্যয়ের আশংকা দেখা দিয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা দিয়ে বয়ে যাওয়া ওই ঝড়ে জমিতে বরোধান শুয়ে পড়েছে এবং বিভিন্ন বাগানের আম ব্যাপকভাবে ঝরে গেছে। ফলে চলতি মৌসুমে বোরোধান ও আমের ফলন বিপর্যয় দেখা দিতে পারে বলে কৃষকগণ মনে করছেন। জালুয়া গ্রামের কৃষক আতাউর রহমান জানান, তেঁতুলিয়া ইউনিয়নের ওই গ্রামের কৃষকরা প্রায় ৩০০বিঘা জমিতে বোরোধান রোপন করেছেন। ইতোমধ্যে কিছু ধান আধাপাকা ও কিছু ধান কাঁচা অবস্থায় রয়েছে। মঙ্গলবার রাতে ঝড়ের কারনে জমির সমস্ত ধান মাটিতে শুয়ে গেছে। এতে তাদের ব্যাপক ক্ষতি হবে এবং ফলন অর্ধেকে নেমে যাবে বলে তারা ধারনা করছেন। নিতপুর ইউনিয়নের সুহাতি গ্রামের মজিবর রাহমান জানান, তিনি ৫ বিঘা জমিতে বোরোধান রোপন করেছেন। মঙ্গলবার রাতের ঝড়ে তার সহ এলাকার বিভিন্ন কৃষকের কয়েক হাজার বিঘা জমির ধান মাটিতে শুয়ে পড়েছে ফলে ধানের ফলন বিপর্যয় হতে পারে বলে তিনি ধারনা করছেন। অপরদিকে ঘাটনগর ইউনিয়নের আম চাষি বাঙ্গাবাড়ি ও নিস্কিনপুর গ্রামের মোকলেছুর রহমান ও রেজাউল করিম জানান, মঙ্গলবার রাতের কালবৈশাখী ঝড়ে তাদের আম বাগানের আম প্রায় শতকরা ২০ভাগ ঝরে পড়েছে। এতে তাদের আমের ফলন বিপর্যয়ের পাশাপাশি আর্থিক ক্ষতি হবে বলে তারা জানান। পোরশার আম চাষি মাসুদ শাহ্ জানান, ঝড়ে ব্যাপক ভাবে আম ঝরলেও বৃষ্টির কারনে গাছে থাকা আম গুলোর জন্য ভাল হলো। তবে ঝড়ে আম ঝরে যাওয়ায় আম চাষিদের কিছুটা হলেও আর্থিক ক্ষতি হবে। এবিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার জানান, ঝড়ের কারনে ধানের কিছুটা ক্ষতি হলেও ফলনের তেমন কোন পার্থক্য হবেনা। অপরদিকে আম কিছুটা ঝরলেও তেমন ক্ষতি হবেনা। তবে যে বৃষ্টি হয়েছে এতে আম ও ধান দু’টি ফসলের ভাল হবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies