1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁয় জেলা পরিষদের সদস্যের বাসা থেকে ১৯৪ বস্তা ত্রাণের চাল উদ্ধার

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ১৬১ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পতœীতলা উপজেলায় জেলা পরিষদের সদস্যের বাসা থেকে ১৯৪ বস্তা ত্রাণের চাল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১২ টায় জেলা পরিষদের সদস্য ফাতিমা জিন্নাহ ঝর্ণা (৪০) এর বাসায় অভিযান চালিয়ে এ চালের বস্তাগুলো উদ্ধার করা হয়। পতœীতলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, এনএসআই ও থানা পুলিশের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করে তার নিজ বাসায় নিয়মবহির্ভূত ভাবে জেলা পরিষদের দেওয়া ১৯৪ বস্তা কোভিড-১৯ দুস্থদের জন্য মার্চ/২০২২ ত্রাণ সামগ্রী উদ্ধার করা হয়। এই উদ্ধারকৃত চালের মধ্যে জেলা পরিষদের আর এক সদস্য শাহীন চৌধুরীর বরাদ্দকৃত চাল রয়েছে বলেও জানা যায়। এ বিষয়ে জেলা পরিষদের সদস্য ফাতিমা জিন্নাহ ঝর্ণা সাথে যোগাযোগ করলে তিনি কোন উত্তর না দিয়ে ক্ষিপ্ত হয়ে ফোন কেটে দেয়। সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পতœীতলার মো: রাশেদুল ইসলাম জানান, জেলা পরিষদ সদস্যের নিজ বাসায় উক্ত ত্রাণ সামগ্রী মজুদ রাখার অপরাধে এনএসআই এর দেয়া তথ্যের ভিত্তিতে তৎক্ষনিক অভিযান চালিয়ে ১৯৪ বস্তা চাল জব্দ করে উপজেলা প্রশাসনের জিম্মায় নিয়ে পতœীতলা ডাকবাংলোতে রাখা হয়েছে এবং জেলা পরিষদ সদস্য ফাতেমা জিন্না ঝর্ণা এবং শাহীন চৌধুরীর নিকট থেকে রাষ্ট্রীয় সামগ্রী নিজ বাসায় রাখার অপরাধে ভুল স্বীকার করতঃ লিখিত মুচলেকা নেওয়া হয়। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies