1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁর আত্রাইয়ে প্রায় ৭ কিলোমিটার খান পুনঃখনন কার্যক্রম এর উদ্বোধন

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ১৫৬ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ জেলার আত্রাই উপজেলায় চকতেমুখ হতে ইসলামগাঁথি পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার খাল পুনঃখনন কাজ শুরু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় সমসপাড়া সংলগ্ন চকতেমুখ ইসলামগাথি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি সংলগ্ন এলাকায় নওগাঁ-৬ (আত্রাই-রানীনগগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। এ সময় স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ তোফায়েল আহম্মেদ, আত্রাই উপজেলা প্রকৌশলী জুনায়েদ আহম্মেদ, বিশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান, সমসমপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কবি আশরাফুল ইসলামসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের “টেকসই ক্ষুদ্্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের” আওতায় গুড় নদী থেকে সমসপাড়া-ছোট সাওতা-বড় সাওতা-সাওতা মির্জাপুর-দর্শনগ্রাম-মাধবপুর-চকতেমুখ হয়ে নাগর নদী পর্যন্ত উভয় নদীর সাথে সংযোগ স্থাপন প্রায় ৭ কিলোমিটার খাল পুনঃখনন কাজ হাতে নেয়া হয়েছে। সমবায় ভিত্তিতে খাল পুনঃখননে মোট ব্যয় ধরা হয়েছে ৭০ লক্ষ ৫৭ হাজার ৪শ টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ বলেছেন, পুরাতন এ খালটি কালের প্রবাহে ভরাট হয়ে যাওয়ায় বর্ষকালে বৃষ্টির পানি উপচে বন্যার সৃষ্টি হয়। এর ফলে খালের উভয় পার্শ্বের ক্ষেত পানিতে তলিয়ে গেলে কৃষকরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়ে পড়েন। ভরাট হয়ে যাওয়া খালটি পুনঃখনন করা হলে একদিকে খালে পানি ধারন ক্ষমতা বৃদ্ধি হওয়ায় বন্যার হাত থেকে এসব জমির ধানসহ বিভিন্ন ফসল রক্ষা পাবে। এ ছাড়াও প্রায় ১ হাজার হেক্টর জমির রবি মৌসুমে ভুট্টা, সরিষা, গম আবাদে সেচ সুবিধা বৃদ্ধি পাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies