1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

ইউক্রেনের কয়েকটি শহরে রুশ হামলা, লভিভে নিহত ৭

  • সম্পাদনার সময় : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ১৫৯ বার প্রদশিত হয়েছে

ইউক্রেনের বেশ কয়েকটি শহরের ওপর গত রাতে রুশ বাহিনী বোমাবর্ষণ করেছে। পশ্চিমাঞ্চলীয় লভিভ শহরে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। কর্মকর্তারা বলছেন, লভিভ শহরে তিনটি সামরিক স্থাপনা এবং গাড়ির টায়ার মেরামতের দোকানের ওপর চারটি রকেট এসে পড়ে। এতে কমপক্ষে ১১ জন আহত হয়েছেন। ক্ষেপণাস্ত্র হামলার সময় বড় আকারের বিস্ফোরণ ঘটে এবং শহরের আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। লভিভের সামরিক কম্যান্ডার বলছেন, কাস্পিয়ান সাগরের দিক থেকে আসা বিমান থেকে এসব রকেট নিক্ষেপ করা হয়েছে বলে তারা ধারণা করছেন। ইউক্রেনে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রুশ অভিযানে এত দিন লভিভের ওপর তেমন কোনো বড় আক্রমণ হয়নি। তবে লভিভে এ আক্রমণ এমন এক সময়ে হলো- যখন গত রাতেই বেশ কয়েকটি ইউক্রেনীয় শহরের ওপর রুশ বাহিনী বোমাবর্ষণ করেছে। এছাড়া রাজধানী কিয়েভেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তাদের সামরিক বাহিনী ইউক্রেনের ভেতরে মোট ৩১৫টি লক্ষ্যবস্তুর ওপর আঘাত হেনেছে। উত্তরের খারকিভ এবং দক্ষিণের বন্দরনগরী ওডেসার কাছে মিকোলায়েভের ওপরও আক্রমণ হয়েছে।

মস্কভা ডুবে যাবার প্রতিশোধ?
কিয়েভে অবস্থানরত বিবিসির সংবাদদাতা মার্ক লোয়েন বলছেন, কৃষ্ণসাগের ‘মস্কভা’ রণতরী ডুবে যাবার ঘটনার পর স্পষ্টতই এর প্রতিশোধ হিসেবে রাশিয়া প্রতিদিন ইউক্রেনের ভেতরে নানা জায়গায় বিমান হামলা চালাচ্ছে। ইউক্রেন দাবি করেছে যে তাদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রই জাহাজটির ওপর আঘাত হানে, তবে রাশিয়া বলছে এক অগ্নিকাণ্ডের পরে সাগর উত্তাল থাকায় মস্কভা ডুবে গেছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চলের ওপর পূর্ণমাত্রার আক্রমণ চালানোর আগে ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোকে দুর্বল করে দেবার চেষ্টা করছে রাশিয়া। পূর্বাঞ্চলীয় দনিপ্রোপেত্রোভস্ক এলাকার গভর্নর বলছেন, সেখানকার লক্ষ্যবস্তুগুলোর ওপর রুশ গোলাবর্ষণে কমপক্ষে দুই ব্যক্তি আহত হয়েছেন। পূর্বাঞ্চলীয় ক্রেমিন্না শহর ছেড়ে পালানোর চেষ্টার সময় চারজন বেসামরিক লোককে গুলি করে হত্যা করা হয়েছে বলে ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন। এ সময় আরো একজন আহত হন।
সূত্র : বিবিসি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies