1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

আর্থিক প্রতিষ্ঠানের সুদ হার বেঁধে দিলো কেন্দ্রীয় ব্যাংক

  • সম্পাদনার সময় : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ১৯৪ বার প্রদশিত হয়েছে

নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের ঋণের সুদ হার ১১ শতাংশ এবং আমানতের সুদ হার ৭ শতাংশ বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেয়া হয়। যা আগামী জুলাই থেকে কার্যকর হবে বলে জানানো হয়। দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কাছে পাঠানো ঐ প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক জানায়, কিছু কিছু আর্থিক প্রতিষ্ঠান বিদ্যমান বাজার হারের সঙ্গে সামঞ্জস্য বজায় না রেখে, তুলনামূলক উচ্চ সুদ ও মুনাফার হার আমানত গ্রহণের ফলে অযৌক্তিকভাবে প্রতিষ্ঠানগুলোর তহবিল ব্যয় বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে উচ্চ সুদ বা মুনাফার হারে গ্রাহকের অনুকূলে ঋণ বা লিজ বা বিনিয়োগ সুবিধা প্রদান করতে হচ্ছে। এতে ঋণগ্রহীতাদের ঋণ পরিশোধের সক্ষমতা হ্রাস পাচ্ছে। এছাড়া খেলাপি ঋণের পরিমাণ ও হার বৃদ্ধি পাচ্ছে। ফলশ্রুতিতে উৎপাদনসহ সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে। এমন অবস্থায়, আমানত সংগ্রহের ক্ষেত্রে সর্বোচ্চ সুদ বা মুনাফার হার ৭ শতাংশ এবং ঋণ বা বিনিয়োগের সুদ বা মুনাফার কার্যকরী হার ১১ শতাংশ নির্ধারণ করা হলো। এর আগে ব্যাংকগুলোর জন্য এ ধরনের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ওই নির্দেশনায় বলা হয়েছিল ব্যাংগুলো সর্বোচ্চ ৬ শতাংশ সুদে আমানত সংগ্রহ এবং ৯ শতাংশ সুদে ঋণ বিতরণ করতে পারবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies