1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

সুনামগঞ্জে বাঁধ উপচে হাওরে ঢুকছে পানি

  • সম্পাদনার সময় : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ১৪৫ বার প্রদশিত হয়েছে

উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকায় সুনামগঞ্জের হাওরের নদ-নদী পানি বৃদ্ধি পেয়ে হাওরে প্রবেশ করছে পানি। এতে তলিয়ে যাচ্ছে ফসল।রোববার সকাল থেকেই পাহাড়ি ঢলে জেলার তাহিরপুর উপজেলার পাটলাই নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। তাহিরপুরের গুরমার হাওরের স্থায়ী বাঁধ উপচে পানি ঢুকছে। এ ছাড়া হাওরে পানি বাড়ার কারণে ঝুঁকির মধ্যে রয়েছে সুনামগঞ্জের বৃহত্তম দুটি হাওর শনির হাওর ও মাটিয়ান হাওরের ধান। গ্রামবাসী জানান, রোববার সকাল ৯টার দিকে উজানে পানি বাড়তে থাকায় টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার সংলগ্ন বর্ধিত গুরমার ২৭ নম্বর প্রকল্পের মাটি দেবে যায় এবং স্থায়ী বাঁধ উপচে পানি ঢুকতে শুরু করে হাওরে। এ কারণে গুরমা হাওর অংশের খাউজ্যাউরি, নোয়াল, আইন্যা, কলমা ও গলগলিয়া ও ধর্মপাশা উপজেলার বংশীকুন্ডা এলাকার হাওরগুলোর ফসলের মাঠেও প্রবেশ করেছে পানি। গুরমার হাওরের কৃষক মতিন বলেন, ‘এটা নতুন কোনো বাঁধ নয়, এটা হাওরের পাড়ে পুরনো স্থায়ী বাঁধ। ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদীতে অতিরিক্ত পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধে ব্যাপক চাপ সৃষ্টি হয়। আজ সকাল থেকে বাঁধ উপচে হাওরে পানি ঢুকতে শুরু করেছে।’ সমাজকর্মী আহমদ কবীর বলেন, ‘গুরমার হাওরে আপর (স্থায়ী বাঁধ) উপচে পানি ঢুকছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় স্থানীয় কৃষকদের সঙ্গে নিয়ে আমরা সকাল থেকে বাঁশের চাটাই, বস্তা দিয়ে পানি আটকানোর চেষ্টা করে যাচ্ছি। ১০ দিন ধরে ইউএনওসহ আমরা বাঁধে দিন-রাত পার করছি।’ তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী বলেন, ‘আমি বর্তমানে শনির হাওরে অবস্থান করছি। পানির চাপে বাঁধগুলো দুর্বল হচ্ছে। এ হাওরের কুমাইরা খাল স্থায়ী বাঁধের (আপর) নিচে ফুলফা দিয়ে পানি ঢুকছে। এ ছাড়া ভগিয়ানীর পশ্চিমের বাঁধের অবস্থাও ভালো না।’ তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান কবীর বলেন, ‘পাটলাই নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। ওয়াচ টাওয়ার সংলগ্ন বাঁধে মাটি ও বাঁশের চাটাই দিয়ে পানি আটকানোর চেষ্টা চলছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies