1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

লাল টেলিফোনের প্রভাবে জোবায়দা রহমানের আপিল খারিজ: রিজভী

  • সম্পাদনার সময় : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ১৬১ বার প্রদশিত হয়েছে

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে সহযোগিতার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলা বাতিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের করা আবেদন (লিভ টু আপিল) খারিজের পেছনে লাল টেলিফোনের প্রভাব রয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রোববার (১৭ মার্চ) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে দুদকের করা মামলার প্রতিবাদে এই প্রতিবাদ সভা আয়োজন করা হয়।দুদক চেয়ারম্যানের কড়া সমালোচনা করে রিজভী বলেন, যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। কানাডায় বেগম পাড়া তৈরি করেছে সেই শাসকগোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহস আপনাদের নেই। কারণ আপনি হচ্ছেন আওয়ামী লীগের ড্রাইভার, শেখ হাসিনার ড্রাইভার। শেখ হাসিনা যেভাবে বলে আপনি সেইভাবে গাড়ি চালান, যদি বলে ডানে চালান আপনি ডানে চালান, বামে চালাতে বললে বামে চালান, দুদক চেয়ারম্যান আপনার নিজস্ব কোন সত্তা নেই। আপনার কোনো স্বাধীনতা নেই। তা না হলে একজন স্বাধীনতা ঘোষকের পুত্রবধূ বরেণ্য পরিবারের সন্তান, একজন চিকিৎসক তার বিরুদ্ধে এ কাপুরুষিত মামলা করতে পারতেন না। বিএনপির এই মুখপাত্র বলেন, জরুরি সরকার এবং আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই। এক এগারোর সময় আজকের এই প্রধানমন্ত্রী বলেছিলেন মঈন উদ্দীন-ফখরুদ্দীনের সরকার আমাদের আন্দোলনের ফসল। তাই আমি দুদকের চেয়ারম্যানকে বলবো ডা. জোবাইদা রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার পুত্রবধূ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী সেই কারণেই কি এক এগারোর সময় করা মিথ্যা পুরনো মামলা চালু করা হয়েছে? জনগণ তো তাই বিশ্বাস করে। আল্লাহ আপনাদেরকে ক্ষমা করবে না। রিজভী বলেন, দুদক জিয়া পরিবারের বিরুদ্ধে যে মামলা দিচ্ছে তা একটাও সত্য না। সব মামলা কাল্পনিক। নিম্ন আদালতে রায় হলে উচ্চ আদালতে আপিলের সুযোগ থাকে কিন্তু বাংলাদেশের আইন আদালত যে শেখ হাসিনার আঁচলে বন্দি এটার প্রমাণ বেগম খালেদা জিয়া, একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধার স্ত্রী গণতন্ত্রের জন্য বারবার লড়েছেন, দেশে বারবার গণতন্ত্র ফিরিয়ে নিয়েছেন তিন তিনবারের প্রধানমন্ত্রী তার নামে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে বন্দি করে রেখেছে। পৃথিবীর সকল দৃষ্টান্ত অতিক্রম করে এক নজির সৃষ্টি করেছে আওয়ামী লীগ এবং তাদের প্রশাসন বলেও মন্তব্য করেন রিজভী।তিনি আরও বলেন, সামাজিক ভাবে হেয় করার জন্য জোবায়দা রহমানের বিরুদ্ধে এই মামলাটা হচ্ছে শেখ হাসিনার গভীর চক্রান্ত। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এর প্রতিবাদে জাতীয়তাবাদী মহিলা দল সারাদেশে জ্বলে উঠবে। মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে প্রতিবাদ সভায় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, মহিলা দলের নেত্রী হেলেন জেরিন খান ও কেয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies