1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

ফিনল্যান্ড, সুইডেন ন্যাটোতে যোগ দিলে পরমাণু অস্ত্রের হুশিয়ারি রাশিয়ার

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ১৯৩ বার প্রদশিত হয়েছে

সাবেক রাশিয়ার প্রেসিডেন্ট ও রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বৃহস্পতিবার ন্যাটোকে সতর্ক করে দিয়ে বলেছেন, যদি সুইডেন এবং ফিনল্যান্ড মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগ দেয় তবে রাশিয়াকে পারমাণবিক অস্ত্র মোতায়েন সহ ওই অঞ্চলে তার প্রতিরক্ষা জোরদার করতে হবে। খবর-রয়টার্স। রাশিয়ার সঙ্গে ১৩০০ কিলোমিটার সীমান্ত থাকা ফিনল্যান্ড এবং সুইডেন ন্যাটোতে যোগ দেওয়া নিয়ে চিন্তাভাবনা করছে। ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন বুধবার বলেছেন, তারা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। অন্যদিকে মেদভেদেভ বলেন, সুইডেন এবং ফিনল্যান্ড যদি ন্যাটোতে যোগ দেয় তাহলে রাশিয়াকে সামরিক ভারসাম্য ফিরিয়ে আনতে বাল্টিক সাগরে তার স্থল, নৌ ও বিমান বাহিনীকে শক্তিশালী করতে হবে।
মেদভেদেভ স্পষ্টভাবে এই বলে পারমাণবিক হুমকি বাড়িয়ে দেন যে, একটি ‘পারমাণবিক অস্ত্র মুক্ত’ বাল্টিক নিয়ে আর কোন কথা হতে পারে না, যেখানে রাশিয়ার কালিনিনগ্রাদ এক্সক্লেভ পোল্যান্ড এবং লিথুনিয়ার মধ্যে চাপা পড়ে যাচ্ছে। ২০০৮-২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট পদে থাকা মেদভেদেভ বলেছেন, ‘বাল্টিকের জন্য আর কোনো পারমাণবিক মুক্ত অবস্থার কথা বলা যাবে না এবং ভারসাম্য পুনরুদ্ধার করতে হবে’। মেদভেদেভ বলেন, ‘আজ অবধি, রাশিয়া এমন ব্যবস্থা নেয়নি এবং নেবেও না’। কিন্তু আমরা যদি তা করতে বাধ্য হই… তাহলে মনে রাখবেন এর জন্য আমরা নিজেরা দায়ী নই’। প্রসঙ্গত, মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়া নিয়ে বিরোধের জেরেই রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies