1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

কালাইয়ে পহেলা বৈশাখ উদযাপন হয়েছে

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ১৯৯ বার প্রদশিত হয়েছে

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি ঃ গত দু-বছরের করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি এবং কঠোর লকডাউনের কারণে বাংলা নববর্ষ উদযাপনে একেবারেই ভাটা পড়েছিল। এবার রমজান মাস, অন্যদিকে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। এ উৎসব’কে কেন্দ্র করে জয়পুরহাটের কালাইয়ে নানান আয়োজনের মধ্য দিয়ে উপযাপন হয়েছে বাংলা বর্ষবরণ “পহেলা বৈশাখ-১৪২৯”।
এ উপলক্ষে বৃহস্পতিরা সকালে উপজেলা প্রশাসনের আয়োজনের উপজেলা পরিষদ চত্বর থেকে উৎসবমুখর পরিবেশ ও বর্ণিল আয়োজনে এক বিশাল বর্ষবরণে শোভাযাত্রা কালাই-বগুড়া মহাসড়কে প্রদক্ষিণ করে কালাই সরকারি মহিলা কলেজ মাঠে শেষ হয়। উক্ত বাংলা বর্ষবরণ শোভাযাত্রার নের্তৃত্ব দেন কালাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.মিনফুজুর রহমান মিলন ও উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার। সেখানে উপজেলা প্রশাসনের আয়োজনের পহেলা বৈশাখর গুরুত্ব ও তাৎপর্য’- শীর্ষক এক আলোচনা সভা অনুষ্টিত হয়। উক্ত আলোচনাসভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন মোল্লা এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মিনফুজুর রহমান মিলন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালাই পৌরসভার মেয়র মোছা.রাবেয়া সুলতানা কাজল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ-সম্পাদক মো. ফজলুর রহমান, কালাই থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন প্রমুখ। পরে কালাই সরকারি মহিলা কলেজ চত্বরে এক দিনের জন্য বসে পহেলা বৈশাখ মেলা। সেই মেলায় পুরোনো ঐতিহ্যকে ধরে রাখতে সেই পুরোনো দিনের বিয়ের একমাত্র বাহন পালকী, মালা-মালের বাহনকারী গরু ও ঘোড়া গাড়ী, লাঠি,তামাক সেবনের জন্য হুকা, নাগরদোলা, ঝড়-বৃষ্টির হাত থেকে রক্ষার জন্য মাতল, গান-বাজনার জন্য হারমুনিয়াম, বাঁশি,তবলাসহ নানা ধরনের আসবাবপত্র প্রদর্শন করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies