1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

রিজার্ভ চুরি : যুক্তরাষ্ট্রের আদালতে বাংলাদেশ ব্যাংকের মামলা খারিজ

  • সম্পাদনার সময় : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ১৭৬ বার প্রদশিত হয়েছে

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি নিয়ে যুক্তরাষ্ট্রের আদালতে করা মামলায় হেরে গেছে বাংলাদেশ। সোলাইর রিসোর্ট অ্যান্ড কেসিনোর পরিচালনা প্রতিষ্ঠান ব্লুমবেরি রিসোর্ট অ্যান্ড হোটেল ইনকরপোরেনের (বিআরএইচআই) বিপক্ষে করা এ মামলাটি গত ৮ এপ্রিল নিউইয়র্কের একটি আদালত মামলাটি খারিজ করে দিয়েছে বলে সোমবার (১১ এপ্রিল) ফিলিপিনো দৈনিক ফিলস্টার এক প্রতিবেদনে জানিয়েছে। খবরে প্রকাশ, নিউইয়র্কের সুপ্রিম কোর্ট মামলাটি খারিজ করে রায় দেয়। আদালত বলেছে, বিচারের পর্যাপ্ত এখতিয়ার না থাকায় বিআরএইচআই মামলা খারিজ করে দিতে যে আবেদন করেছিল, তা মঞ্জুর করা হয়েছে। ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ৮ কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নেয় অজ্ঞাত হ্যাকাররা।
চুরি যাওয়া অর্থ রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) ফিলিপাইনের ম্যানিলা ব্রাঞ্চের মাধ্যমে ট্রান্সফার করা হয়। তারপর তা দ্রুতই উঠিয়ে সোলাইরসহ ফিলিপিনো কিছু কেসিনোর মাধ্যমে তা পাচার করা হয়। এ ঘটনায় ২০২০ সালের জুনে বিআরএইচআই, আরসিবিসিসহ দেশটির ১৬ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিউইয়র্কের আদালতে একটি অভিযোগ দায়ের করে বাংলাদেশ ব্যাংক। আদালতে দায়ের করা মামলায় রিজার্ভ চুরি, অপব্যবহার, জালিয়াতির ষড়যন্ত্র এবং প্রতারণায় সহায়তার অভিযোগ আনা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies