1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

বড় ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ

  • সম্পাদনার সময় : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ২১৯ বার প্রদশিত হয়েছে

তৃতীয় দিন শেষেই ভর করছিল হারের শঙ্কা। কারণ চতুর্থ ইনিংসে ৪১৩ রান করা সম্ভব না। আগের দিন ৩ উইকেট হারিয়ে সেই শঙ্কা জোড়ালো হয়েছিল। সোমবার চতুর্থ দিনে বাকি ৭ উইকেটে লড়াইও করতে পারেনি বাংলাদেশ। এক ঘণ্টায় ৮০ রানে অল আউট বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে ৩৩২ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ পেল হোয়াইটওয়াশের লজ্জা (২-০)। পোর্ট অব এলিজাবেথে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা করেছিল ৪৫৩ রান। জবাবে বাংলাদেশ গুটিয়ে যায় ২১৭ রানে। ফলোঅনে বাংলাদেশ পড়লেও দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৭৬ রানে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের সামনে জয়ের টার্গেট দাঁড়ায় ৪১৩ রান। সে লক্ষ্যে খেলতে নেমে রোববার তৃতীয় দিন শেষে ২৭ রান তুলতে ৩ উইকেট হারায় বাংলাদেশ। সোমবার বাকি ৭ উইকেটে বাংলাদেশের ব্যাটিং ছিল চিরচেনা ব্যর্থতায়। মাত্র এক ঘণ্টা টিকতে পেরেছে মুমিনুলরা। দলীয় ৩৩ রানে দিনের প্রথম উইকেট পতন। মহারাজের বলে এলগারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ১ রান করা মুশফিক। এরপর ধারাবাহিক বিরতিতে পড়ে উইকেট। প্রথম টেস্টের মতোই এবারো দ্বিতীয় টেস্টে স্পিন দিয়ে কুপোকাত করে দক্ষিণ আফ্রিকা। মহারাজ একাই নেন ৭ উইকেট। বাকি ৩ উইকেট নেন হার্মার। বাংলাদেশের ইনিংসে রানের খাতাই খুলতে পারেননি ইয়াসির আলী, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও ইবাদত হোসেন। সব মিলিয়ে সংখ্যাটা ৬। আগের দিন মহারাজের বলে গোল্ডেন ডাক মারেন ওপেনার মাহমুদুল হাসান জয়। লিটন দাসের ব্যাটে আসে সর্বোচ্চ ২৭ রান। ৩৩ বলের ইনিংসে তিনি হাঁকান ৫টি চার। মেহেদী হাসান মিরাজ করেন ২০ রান। বাকিরা ছিলেন যাওয়া-আসার মিছিলে। ৭ উইকেট নেয়ার সুবাদে ম্যাচ সেরার পুরস্কার পান কেশভ মহারাজ। সিরিজ সেরার পুরস্কারও তিনিই জেতেন।
প্রথম টেস্টের চতুর্থ ইনিংসে বাংলাদেশ অল আউট হয়েছিল মাত্র ৫৩ রানে। সেই টেস্টে বাংলাদেশ হেরেছিল ২২০ রানে। এবার দ্বিতীয় টেস্টে বড় হার। সব মিলিয়ে টেস্ট সিরিজের বাজে হারের স্মৃতি নিয়েই এখন দেশে ফেরার অপেক্ষায় টাইগাররা। তারপরও এবারের দক্ষিণ আফ্রিকা সফর বাংলাদেশের জন্য সুখকর। আর সেটা ওয়ানডে সিরিজের জন্য। যেখানে প্রথমবারের মতো প্রোটিয়াদের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের কৃতিত্ব দেখায় তামিম ব্রিগেড। সেটাই একমাত্র সান্ত্বনা। টেস্ট সিরিজ হারের ক্ষতে প্রলেপ দেবে ওয়ানডের দাপট।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies