1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

দানবীয় সরকারের পতন দেখতে মানুষ অস্থির: মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ১৫৭ বার প্রদশিত হয়েছে

মানুষ অস্থির হয়ে গেছে, এই ভয়াবহ দানবীয় সরকারের পতন দেখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমাদের সবার দম এখন বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস বন্ধ। মানুষ এখন অস্থির হয়ে গেছে। তারা চায় সত্যিকার অর্থেই একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক।’ রবিবার (১০ এপ্রিল) বিকেলে রাজধানীর রাজধানীর ১০০ ফিট এলাকায় ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আলোচনা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, তিন বছর আগেও আমাদের সাথে এ সকল ইফতার মাহফিলে শরিফ থাকতেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে এই মাহফিল ভারাক্রান্ত হয়েছে। ভারাক্রান্ত হয়েছে এ জন্যে আজকে আমাদের মাঝে এই গণতান্ত্রিক সংগ্রামে যাদেরকে এই ভয়াবহ ফ্যাসিস্ট গণবিরোধী সরকার ঘুম করে দিয়েছেন। তাদের পরিবারের সদস্যরা আজকে এখানে উপস্থিত রয়েছেন। তারা আজকের অত্যন্ত মর্মান্তিক করুন বক্তব্য রেখেছেন তাদের ছেলে, মেয়ে, ভাই, তাদের পিতা সন্তানেরা। বিএনপি মহাসচিব বলেন, আমরা জানি এই গণতন্ত্রের সংগ্রামে আমাদের ছয় শতাধিক নেতাকর্মী গুম হয়েছে। শতাধিক নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে। ৩৫ লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে সম্পূর্ণ অন্যায় ভাবে গৃহবন্দি করে রাখা হয়েছে। আজকে আমাদের নেতা তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে। তিনি বলেন, ‘পরম করুনাময় আল্লাহর কাছে এই ইফতারের আগে দোয়া চাইবো। দোয়া চাই আল্লাহ আমাদেরকে এই ভয়াবহ জালিম সরকারের হাত থেকে মুক্ত করেন। এবং আমাদেরকে সেই শক্তি দেন যে শক্তি দিয়ে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে এই ভয়াবহ দানব সরকারকে সরিয়ে সত্যিকার অর্থে একটা জনগণের সরকার, একটা দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠা করতে পারি।’ বিএনপি মহাসচিব বলেন, আসুন আমরা আমাদের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, নতুন নির্বাচন কমিশনের অধীনে পরিচালনায় নির্বাচন, অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে এবং সত্যিকার অর্থে একটি মুক্ত বাংলাদেশ গড়ার দাবিতে সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করি। সেই আন্দোলনের মধ্য দিয়ে এই দানব সরকারকে আমরা পরাজিত করি। ঢাকা দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক আমানুল্লাহ আমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল হকের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খাঁন, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, ২০ দলীয় জোটের শরিক দল এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এলডিপি একাংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হুদা, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন মনি প্রমুখ।

 

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies