1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

জনগ‌ণের কল‌্যা‌ণের জন‌্য জাতীয় সরকারের কথা বলা হ‌চ্ছে : গ‌য়েশ্বর

  • সম্পাদনার সময় : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ১৫৪ বার প্রদশিত হয়েছে

বিএন‌পির নেতাকর্মী‌দের জন‌্য নয় দে‌শের জনগ‌ণের কল‌্যা‌ণের জন‌্য জাতীয় সরকারের কথা বলা হ‌চ্ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তি‌নি ব‌লেন, মুক্তিযুদ্ধে সবার সম্মিলিত অংশগ্রহণে দেশ স্বাধীন হয়।‌ কিন্তু ১৯৭২ সা‌লে আওয়ামী লীগ কোন আইনে সরকার গঠন ক‌রে‌ছি‌লে? ‌সে‌দিন একটা জাতীয় সরকার গঠন করার দরকার ছি‌লে সেই সরকা‌রের অধিনে নির্বাচন দি‌য়ে আওয়ামী লী‌গের সরকার গঠন করা উচিত ছি‌লে। রোববার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্মদল আয়োজিত নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গ‌য়েশ্বর বলেন, ১২ বছর ধরেই আন্দোলন করছি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন নিয়ে। এখনো চলছে। এখন যে পরিস্থিতি শেখ হাসিনাকে মেনে নেয়া বা তাকে বিদায় দেয়া এর মাঝামাঝি কোনো অবস্থা নেই। হাতেগোনা কিছু লোকের হাতে রাষ্ট্রের সকল ক্ষমতা ও সম্পদ। গত ১৪ বছরে ১৪টি বাজেট হয়েছে। উন্নয়ন বাজেট হয়েছে। এখান থেকে কত টাকা মেরেছে। এর বাইরে উন্নয়ন প্রকল্পের নানা কাজ রয়েছে সেখানে কত টাকা মেরেছে তার হিসাব করলে অনেক টাকা হয়। তি‌নি ব‌লেন, স্বাধীনতার ৫০ বছর পর বর্তমান পরিস্থিতিতে তারেক রহমানের জাতীয় সরকারের ধারণা একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বলা হচ্ছে। ৫০ বছর আগে যেটা দরকার ছিল এখন সেটা নেয়া হচ্ছে। জনগণের ম্যান্ডেটই নয় দেশের মানুষের কল্যাণের জন্য এটা দেয়া হয়েছে। দলের কর্মী বা নেতাদের কথা চিন্তা করে নয়। গয়েশ্বর বলেন, মাথাপিছু গড় আয় একটা শুভঙ্করের ফাঁকি। কারণ একজন হাজার হাজার কোটি টাকা আয় করে। আর আপনার আমার আয় কত। এই দু’জনের আয় যদি গড় করা হয় তাহলে সেটা কত দাড়ায়। তাই বলছি গড় আয় একটা শুভঙ্করের ফাঁকি। গড় আয় দেখান, এখানে গড় ঋণটা দেখানো হয় না। তিনি বলেন, এমন পরিস্থিতিতে বিএনপি একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জাতীয় সরকারের কথা বলা হচ্ছে। ৫০ বছর আগে যেটা দরকার ছিল এখন সেটা নেয়া হচ্ছে। জনগণের ম্যান্ডেটই নয় দেশের মানুষের কল্যাণের জন্য এটা দেয়া হয়েছে। দলের কর্মী বা নেতাদের কথা চিন্তা করে নয়। বিদেশীরা সেনশন দিয়েছে। বাংলাদেশের জনগণ এই সরকারকে আরো আগেই সেনশন দিয়ে দিয়েছে। তারেক জিয়ার প্রজন্মদলের সভাপতি আনোয়ার হোসেন রানার সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন জিনাফ সভাপতি মিয়া মো: আনোয়ার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, মোক্তার আখন্দ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies