1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আন্তর্জাতিকভাবে চাপে অজানা আতঙ্কে ভূগছে সরকার: রিজভী

  • সম্পাদনার সময় : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ১৫৩ বার প্রদশিত হয়েছে

অবৈধ সরকার আন্তর্জাতিকভাবে প্রবল চাপের মুখে পড়ে অজানা আতঙ্কে ভূগছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দুর্নীতিগ্রস্ত এ অবৈধ সরকার দেশকে এমন এক খাদের প্রান্তে নিয়ে গেছে, সেখান থেকে সরে আসার কোনো সুযোগ নেই দেখে বিএনপি নেতা-কর্মীদের এ রমজান মাসেও মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তারের হিড়িক শুরু করেছে। অবৈধ সরকার আন্তর্জাতিকভাবে প্রবল চাপের মুখে পড়ে এখন দেশের বিরোধী দলকে উচ্ছেদ করার জন্য মহাপরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে।
রবিবার (১০ মার্চ) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী অভিযোগ করে বলেন, ‘আজ চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক মিথ্যা মামলায় আদালতে হাজিরা দিতে গেলে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ‘এ ছাড়া হবিগঞ্জ জেলাধীন লাখাই উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভুঁইয়া, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ গাফ্ফার এবং ঢাকা মহানগর কোতোয়ালী থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. গিয়াস সিকদারকে গতরাতে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়াও ফেনী জেলাধীন সোনাগাজী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ নুর এর ওপর ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা বর্বরোচিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেছে। তিনি এখন হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন।
বিএনপির এ মুখপাত্র বলেন,’হিংসা, সন্ত্রাসবাদ, বিরোধী দলের ওপর নিপীড়ন-নির্যাতন, নিজেদের স্বার্থসর্বস্বতাসহ হরেক কিসিমের অনাচারে দেশকে ভরিয়ে তুলেছে। মত প্রকাশের স্বাধীনতা, উদার মনোভাব, সবার একত্রিকরণ, বিনা বাধায় নিজের পছন্দ মতো বিশ্বাস নিয়ে চলার অধিকার হরণ করেছে এ আওয়ামী শাসকগোষ্ঠী। সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোকে হিটলারের গ্যাস চেম্বারের ন্যায় বিষাক্ত চেম্বারে ঢুকিয়ে রাখতেই যেন তারা সব শক্তি প্রয়োগ করছে। আওয়ামী সরকারের সহিংস উন্মত্ততা তাদের শাসনের ছত্রে ছত্রে উপস্থিতি দৃশ্যমান। এরা গণতন্ত্রের চিরকালীন পথরেখার মধ্যে গভীর গর্ত সৃষ্টি করে এক ভয়ংকর স্বৈরাচারের বৃত্ত তৈরি করেছে। এ স্বৈরাচারের বৃত্ত এখন সর্বনাশা নাৎসিবাদে আত্মপ্রকাশ করেছে।
রিজভী বলেন, ‘শেখ হাসিনা মনে করছেন বিএনপির নিরপরাধ নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে নিজের ক্ষমতা কণ্টকমুক্ত রাখা যাবে। কিন্তু তার এ ধারণা অমূলক। চারিদিকে দুর্ভিক্ষের পদধ্বনি, বিনা টেন্ডারে হাজার হাজার কোটি টাকা লুট করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের পকেটে জমা করা, ছাত্রলীগ-যুবলীগের মানুষ হত্যায় আওয়ামী শাসকগোষ্ঠীর দারুণ উল্লসিত হওয়া, পানি-বিদ্যুৎ ও জ্বালানি খাতে চরম অস্থিরতা ও অরাজকতা, এর সঙ্গে চলছে গ্রাহকদের পকেট কাটার মহৌৎসব। কিন্তু এসব অপকর্ম করে শেখ হাসিনা তার সাধের ক্ষমতা ধরে রাখতে পারবেন না। গণতন্ত্রকে হত্যা করে আর ক্ষমতায় থাকা যাবে না।
বিএনপির এ শীর্ষ নেতা বলেন, ‘চারিদিকে সরকার পতনের আওয়াজ উঠছে। বিশ্ববিবেক ও জনগণকে ধোকা দিয়ে ও জুলুম নির্যাতন চালিয়ে ক্ষমতা এক্সটেনশনের রাস্তা বন্ধ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং দেশে শক্তিশালী একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে।
রিজভী বলেন, ‘এ আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার কায়েমের জন্য দিনের পর দিন হরতাল, ধ্বংসাত্মক জ্বালাও-পোড়াও, কাটো-মারো কর্মসূচি চালিয়েছিল সেই তারাই আবার গায়ের জোরে তা সংবিধান থেকে মুছে দিয়ে ভোট নির্বাচনকেও বাকশালীকরণ করে কলঙ্ক রচনা করেছে। এ কলঙ্কের তীব্রতা এতটাই বেশি যে, তা ছাইচাপা আগুনের মতো আর লুকোনা থাকবে না। তাদের সব কেলেঙ্কারী উন্মেচিত হয়ে পড়ায় এরা জনদৃষ্টি দিকভ্রান্ত করার জন্যই রমজান মাসেও নতুন করে বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার করতে বেপরোয়া হয়ে উঠেছে।
তিনি অবিলম্বে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক, হবিগঞ্জ জেলাধীন লাখাই উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম এবং ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভুঁইয়াসহ গ্রেপ্তার নেতাদের মামলা প্রত্যাহার এবং তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।
সংবাদ সম্মেলনে বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফৎ আলী সপু,সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ,নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, কৃষকদলের যুগ্ম সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies