1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

টানা পঞ্চম দিন করোনায় মৃত্যুহীন দেশ

  • সম্পাদনার সময় : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ১৬৩ বার প্রদশিত হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যাননি। তবে নতুন করে ২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে টানা পাঁচদিন করোনায় মৃত্যুহীন দিন পার করলো দেশ। সবশেষ ৪ এপ্রিল করোনায় একজনের মৃত্যু হয়। যার ফলে মোট শনাক্তের সংখ্যা পৌঁছেছে ১৯ লাখ ৫২ হাজার ২৩ জনে এবং মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৩ জন। শনিবার (৯ এপ্রিল) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার দশমিক ৬২ শতাংশ, এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক শূন্য ৬ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৭২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬১০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৭ হাজার ৯৩৩ জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৮ হাজার ৫৯৩ জন এবং নারী ১০ হাজার ৫৩০ জন। গত বছরের ৫ আগস্ট দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ছিল সর্বোচ্চ ২৬৪ জন এবং ২৮ জুলাই শনাক্তের সংখ্যা ছিল সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জন।
সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৬০টি আরটি-পিসিআর, ৫৭টি জিন-এক্সপার্ট এবং ৬৬২টি র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাবসহ মোট ৮৭৯টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৪১৭টি। নমুনা পরীক্ষা হয়েছে ৪ হাজার ৪৯১টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৩৮ লাখ ৮২ হাজার ৯৩৫টি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies