1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

র‌্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারে মার্কিন সিনেটরদের অনুরোধ মোমেনের

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ১৩৬ বার প্রদশিত হয়েছে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও সংস্থাটির সাবেক-বর্তমান সাত কর্মকর্তার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার করা হবে বলে প্রত্যাশা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। একই সঙ্গে বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত দিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র সফরকালে মার্কিন আইনপ্রণেতাদের সঙ্গে বৈঠকে এ অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী। বুধবার (৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। এদিন মার্কিন সিনেটর চাক শুমারের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে তিনি বঙ্গবন্ধুর দণ্ডপ্রাপ্ত খুনি রাশেদ চৌধুরীকে ফেরত দেওয়ার বিষয়টি উত্থাপন করেন। এ বিষয়ে সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতার সহায়তা প্রত্যাশা করেন তিনি। বৈঠকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোরও আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশ ককাস পুনরুজ্জীবিত করার জন্য সিনেটরকে প্রস্তাব দেন তিনি। এদিকে, হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য কংগ্রেসম্যান স্টিভ চ্যাবোটের সঙ্গেও বৈঠক করেন ড. মোমেন। এ সময়ও একই ধরনের আলোচনা হয়। ড. মোমেন র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা শিগগির প্রত্যাহার হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। এরপর ওয়াশিংটন ডিসি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক আয়োজিত কয়েকটি অনুষ্ঠানে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী। এর মধ্যে রয়েছে ইউনাইটেড স্টেট ইনস্টিটিউট অব পিস (ইউএসআইপি), সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস) এবং ন্যাশনাল ব্যুরো অব এশিয়ান রিসার্চ (এনবিআর)। আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ যে চিত্তাকর্ষক আর্থ-সামাজিক অগ্রগতি অর্জন করেছে তা তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক আগামী ৫০ বছরে আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ড. মোমেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies