1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বদলগাছীতে ২য় দফায় টিসিবি’র পণ্য উত্তোলন করলেন সমাজের সম্ভ্রান্ত বিত্তশালী ব্যক্তিরা

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৪৭৬ বার প্রদশিত হয়েছে

বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে ২য় দফায় টিসিবি’র পণ্য উত্তোলন করলেন সমাজের সম্ভ্রান্ত ব্যক্তিরা। গত ২৭ মার্চ প্রথম দফায় বিক্রি শুরু হলে সমাজের বিত্তশালী ব্যক্তিরা পণ্য উত্তোলন করেন।এসংক্রান্ত রিপোর্ট পত্রিকায় প্রকাশ হলে সবাই নড়েচড়ে বসে। উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন কিছু কার্ড বাতিলের নির্দেশ দিলেও বদলগাছী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তা পুরোপুরি বাস্তবায়ন করেন নাই। ৭ এপ্রিল সকাল ১০ টা থেকে বদলগাছী সদর ইউনিয়ন পরিষদে ২য় দফায় টিসিবি’র পণ্য বিক্রয় শুরু হয়। এসময় দেখা যায় আবারও সমাজের বিত্তশালী ব্যক্তিরা দরিদ্র পরিবারের তালিকায় নাম দিয়ে পণ্য উত্তোলন করেন। এবারও দেখা যায়, চাংলা গ্রামের মিজানুর রহমান, তার ভাতিজা নাহিদ,ডাঙ্গিসাড়া গ্রামের বিলাস সিংহ, পিন্ডিরা মৌজার অলোক কুমার মুস্তফী, তার ভাই, জিধিরপুর মৌজার বিশিষ্ট ঠিকাদার বেলালুর রহমান সহ এরকম আরো বেশ কয়েকজন বিত্তশালী ব্যক্তিকে গরীবদের পণ্য উত্তোলন করতে দেখা যায়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন এর সাথে কথা বললে তিনি বলেন,আমি ইউপি চেয়ারম্যানকে কার্ডগুলো বাতিল করতে নির্দেশ দিয়েছি। কিন্তু তিনি ঐ কার্ডগুলো এখনও আমার দপ্তরে প্রেরন করেন নাই। ইউপি সচিব আঃ সালাম বলেন, এটা উর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়। আমি তালিকা করে দিয়েছি। বিষয়টি এলাকায় টক অব দ্যা টাউনে পরিনত হয়েছে। বিত্তশালীরাও আজ টিসিবি’র পণ্য কেনার জন্য দিনমজুর পেশা হিসেবে পরিচয় লেখাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies