1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ইশরাকের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

  • সম্পাদনার সময় : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ১৫৬ বার প্রদশিত হয়েছে

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বুধবার (৬ এপ্রিল) চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, ঢাকা-এর ১৬ নম্বর আদালতে তার জামিন আবেদন শুনানি করা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতের শুনানি শেষে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার বলেন, আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের মৃত্যুর পর ঢাকা-১৮ আসনে একটি উপনির্বাচন হয়। সেখানে ভোট ডাকাতির প্রতিবাদে সেই সময় মতিঝিলে বিএনপির একটি শান্তিপূর্ণ মিছিল হয়। সেখানে ইঞ্জিনিয়ার ইশরাক উপস্থিত ছিলেন না। সেই মিছিল শেষে কে বা কারা একটি ব্যাংকের বাসে আগুন দেয়। ওই মামলায় ইঞ্জিনিয়ার ইশরাক উচ্চ-আদালতে জামিন নেন। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষে যখন নিম্ন আদালতে উপস্থিত হয়ে জামিন নেয়ার কথা ছিল তখন তিনি কোভিড আক্রান্ত ছিলেন। তাই আদালতে উপস্থিত হতে পারেননি। তাই যেহেতু উচ্চ আদালতে তিনি জামিনপ্রাপ্ত হয়েছিলেন ও এই মামলার সকল আসামি জামিনে আছেন তাই তিনিও জামিন পাওয়ার যোগ্য। কিন্তু আদালত জামিন নামঞ্জুর করে আদালতে পাঠানোর নির্দেশ দেয়ায় আমরা অবাক হয়েছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies