1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

মিলিটারি কায়দায় কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ১৪৯ বার প্রদশিত হয়েছে

পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) গদাই লস্করি চালে কাজ করার সংস্কৃতি পরিহার করে মিলিটারি কায়দায় কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এসে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সাংবাদিকদের একথা জানিয়েছেন। পরিকল্পনামন্ত্রী জানান, নদীর তীর রক্ষা সংক্রান্ত কয়েকটি প্রকল্প অনুমোদনের সময় প্রধানমন্ত্রী পানি উন্নয়ন বোর্ডের উদ্দেশে বলেছেন- ‘আপনারা একটু একটু করে কাজ করেন। এক কাজ শেষ করতে করতে আগের কাজ ভেঙে যায়।অতি দ্রুত কাজ করতে, মিলিটারি কায়দায় কুইকলি করতে হবে।’
মান্নান জানান, প্রধানমন্ত্রী পানি উন্নয়ন বোর্ডের উদ্দেশে আরও বলেছেন- যেটা করবেন সেটা যেন টিকে থাকে। যদি গদাই লস্করি চালে করেন, তাহলে এক মাইলের শেষ মাথায় যেতে যেতে শুরুর মাথা ভেঙে যাবে। এটা করা উচিত নয়।’ আজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে শহর উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকরণসহ ১২ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ১২ হাজার ১৬ কোটি ৮৮ লাখ টাকা। প্রকল্পগুলোর মধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের ৪টি প্রকল্পের অনুমোদন পেয়েছে। এগুলো হলো- ইরিগেশন ম্যানেজমেন্ট ইমপ্রুভমেন্ট ফর মুহুরি (৩য় সংশোধিত) প্রকল্প, তজুমদ্দিন ও লালমোহন উপজেলায় উপকূলীয় বাঁধ পুনর্বাসন, নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও তীর সংরক্ষণ (১ম পর্যায়) প্রকল্প, নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার সেচ ও নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্প এবং কিশোরগঞ্জ জেলার ১০টি উপজেলায় নদী তীর প্রতিরক্ষা কাজ, ওয়েভ প্রটেকশন এবং খাল পুনর্খনন প্রকল্প।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies