1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁয় লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৪ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ১৬৬ বার প্রদশিত হয়েছে

মাহমুদুন নবী বেলাল নওগাঁ প্রতিনিধি:- কৃষি ক্ষেত্রে অপার সম্ভাবনাময় এবং বিশেষ করে ধান উৎপাদনে উদ্বৃত্ত জেলা নওগাঁ’র মাঠে মাঠে এখন কেবলই সবুজের সমারোহ। অবারিত দৃষ্টি জুড়ে শুধুই বোরো আবাদের ক্ষেত। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি বোরো মৌসুমে এ জেলায় ধার্যক্রত লক্ষমাত্রার চেয়ে অতিরিক্ত জমিতে বোরো আবাদ হয়েছে।  কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ শামসুল ওয়াদুদ বলেন এ বছর বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয় ১ লাখ ৮৫ হাজার ৮শ হেক্টর জমি। সেখানে কৃষকরা তাঁদের ১ লাখ ৮৯ হ্জাার ৪শ ৯০ হেক্টর জমিতে বোরো আবাদ করেছেন। আবাদকৃত জমির মধ্যে হাইব্রীড জাতের রয়েছে ১৪ হাজার ২শ হেক্টর এবং উন্নত ফলনশীল উফশী জাতের রয়েছে ১ লাখ ৭৫ হাজার ২শ ৯০ হেক্টর। ধার্যক্রত লক্ষ্যমাত্রার চেয়ে ৪ হাজার ১শ ৯০ হেক্টর বেশী জমিতে বোরো আবাদ হয়েছে।  সেই হিসেবে চাল উৎপাদনের পরিমানও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষি বিভাগের ধার্যকৃত লক্ষ্যমাত্রা প্রতি হেক্টরে ৪ দশমিক ৩৭ মেট্রিক টন হিসেবে এ বছর বোরো মৌসুমে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৮ লক্ষ ১১ হাজার ৯শ ৪৬ মেট্রিক টন। সেখানে উৎপাদনের সম্ভাবনা রয়েছে ৮ লাখ ২৮ হাজার ৭১ দশমিক ৩০ মেট্রিক টন চাল।  জেলায় চলতি মৌসুমে হাইব্রীড জাতের মধ্যে হিরা-২, হিরা-৬, এসএল-৮ এইচ, ব্র্যাক হাইব্রীড, তেজ, সিনজেন্টা ১২০৩, চমক, এমএস-১সহ প্রায় ২৬ জাতের ধান আবাদ হয়েছে। অন্যদিকে উফশী জাতের মধ্যে অন্যতম ব্রিধান-২৮, ব্রিধান-২৯, ব্রিধান-৮১, ব্রিধান-৮৯, জিরাশাইল, খাটো-১০, কাটারীভোগ, শম্পা কাটারীসহ প্রায় ২৭ জাতের ধান রোপিত হয়েছে।  নওগা্ ঁজেলার ১১টি উপজেলায় উপজেলা ভিত্তিক বোরো আবাদের লক্ষ্যমাত্রা হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ১৭ হাজার ৬শ হেক্টর, রানীনগর উপজেলায় ১৮ হাজার ৮শ হেক্টর, আত্রাই উপজেলায় ১৮ হাজার ৬শ হেক্টর, বদলগাছী উপজেলায় ১১ হাজার ৭শ ৫০ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ২৮ হাজার ৪শ ২০ হেক্টর, পতœীতলা উপজেলায় ১৯ হজার ৬শ হেক্টর, ধামইরহাট উপজেলায় ১৮ হাজার ৩শ ২০ হেক্টর, সাপাহার উপজেলায় ৫ হাজার ৮শ ৫০ হেক্টর, পোরশা উপজেলায় ৮ সহাজার ২শ হেক্টর, মান্দা উপজেলায় ১৯ হাজার ৮শ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ২২ হাজার ৫শ ৫০ হেক্টর জমিতে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies