1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

দেশে সরব দুর্ভিক্ষ চলছে : রিজভী

  • সম্পাদনার সময় : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ১৩৬ বার প্রদশিত হয়েছে

বাংলাদেশে সরব দুর্ভিক্ষ চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশাহারা। দেশে চলছে সরব দুর্ভিক্ষ। ভয়ঙ্কর সর্বগ্রাসী দুর্ভিক্ষ ধেয়ে আসছে। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এসব কথা বলেন।রিজভী বলেন, একদিকে দেশের মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষরা টিসিবির গাড়ির পেছনে ঊর্ধ্বশ্বাসে ছুটছে। মানুষ খেয়ে না খেয়ে অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছে। অন্যদিকে উন্নয়নের মহাসড়কের দাবিদার প্রধানমন্ত্রী সাঙ্গপাঙ্গ নিয়ে রাষ্ট্রের শতকোটি টাকা খরচ করে জমকালো কনসার্টে গানবাজনা আর আমোদফুর্তিতে মেতে রয়েছেন। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী যখন আমোদফুর্তিতে ব্যস্ত, তখন দেশে টাকার অভাবে সন্তান বিক্রি করছেন মা। সেচের পানির অভাবে আত্মহত্যা করছেন কৃষক। কে নেবে এসবের দায়? রিজভী দাবি করেন, পৃথিবীর অন্যান্য দেশ যারা শেখ হাসিনার তথাকথিত উন্নয়নের মতো মডেল গ্রহণ করেছিল, তাদের দেশে এখন লালবাতি জ্বলছে। আমাদের দেশে যেমন উন্নয়নের নামে লুটপাট হচ্ছে ঠিক তেমনি ওইসব দেশেও তাই হয়েছে। তথাকথিত উন্নয়নে সেসব দেশ এখন দেউলিয়া হয়ে পড়েছে। সেসব দেশে এখন বিদ্যুৎ নেই, কাগজের জন্য পরীক্ষা নিতে পারছে না শিক্ষাপ্রতিষ্ঠানগুলো, পাঁচ শ’ টাকা কেজিতেও চাল মিলছে না। ওইসব দেশের রাষ্ট্রপ্রধানরা জনরোষ থেকে রেহাই পাচ্ছে না। এই বিষম চিত্র বাংলাদেশেও বিরাজমান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies