1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আ’লীগকে সরাতে না পারলে জনগণ স্বস্তি পাবে না : মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ১৪২ বার প্রদশিত হয়েছে

কাল থেকে রোজা কিন্তু নিত্যপণ্যের দাম আকাশচুম্বী এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগকে সরাতে না পারলে দেশের জনগণ স্বস্তি পাবে না। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি আয়োজিত প্রতীকী অনশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি শুরু হয়। বিএনপি মহাসচিব বলেন, এই সরকার ব্যর্থ হয়েছে জনগণকে স্বস্তি দিতে। নিত্যপণ্যের দাম কমাতে সরকার ব্যর্থ হয়েছে। কাল থেকে রোজা, কিন্তু সীমাহীন ব্যর্থতা আর সরকারের লোভের কারণে নিত্যপণের দাম আকাশচুম্বী। এই ভয়াবহ অবস্থা সৃষ্টিকারী আওয়ামী লীগকে সরাতে না পারলে জনগণ স্বস্তি পাবে না। তিনি বলেন, গণঅনশনের মাধ্যমে এই সরকারকে পরাজিত করতে হবে। এই সরকারকে জানাতে হবে, তাদের উপর জনগণের আস্থা নেই, তাদের ক্ষমতা থেকে সরে যেতে হবে। পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। দলের বহু নেতাকর্মীকে আটক রাখা হয়েছে জানিয়ে মির্জা ফখরুল আরো বলেন, বেগম জিয়াকে মিথ্যা মামলায় আটক করে রাখা হয়েছে। সকল রাজনৈতিক নেতা-কর্মীদের মুক্তির দাবি করেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ঢাকা মহানগর বিএনপি নেতা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র যুগ্ম-সম্পাদক আমিনুর রহমান আমিন, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies