1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সন্তানকে পাশে রেখে মা টিসিবির লাইনে দাঁড়াচ্ছে: আলাল

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ১৭৫ বার প্রদশিত হয়েছে

১৯৭৪ সালে ছিল আওয়ামী লীগের এনালগ লঙ্গরখানা আর বর্তমানে চলছে ডিজিটাল নঙ্গরখানা, এভাবে একটা দেশ চলতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি’র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, ‘তারা (সরকারের মন্ত্রীরা) থাকবে ভিআইপিখানায় আর সাধারণ জনগণ থাকবেন লঙ্গরখানায়। তারা করবে বেগম পাড়া আর সাধারণ জনগণ খাবার পাবে না। সামনে রমজান আসছে এক মুঠো চালের জন্য হাহাকার করে সাধারণ মানুষ। এভা‌বে দেশ চল‌তে পা‌রে না।’ শুক্রবার (১ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে যুব ঐক্য পরিষদ আয়োজিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব রফিকুল আলম মজনুর নিঃশর্ত মুক্তির দাবিতে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। আলাল বলেন, ১৯৭৪ সালের লঙ্গরখানা, খাবার নিয়ে কুকুর মানুষের যে কাড়াকাড়ি, বর্তমানে টিসিবির পিছনে মানুষের লাইন সেই দৌড়াদৌড়ি। যখন দেখি সন্তানকে পাশে রেখে মা টিসিবির লাইনে দাঁড়িয়েছে। মায়ের কষ্ট দেখে সন্তানও অন্য লাইনে দাঁড়িয়েছে। এর চেয়ে কষ্ট আর কি হতে পারে। এরপরও জাতীয় সংসদে দাঁড়িয়ে নির্লজ্জের মত বলে দ্রব্যমূল্য সহনীয় পর্যায় আছে। যুবদলের এই সাবেক সভাপতি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের কথা কি বলবেন? এদের নিয়ে কথা বলে কোন লাভ নেই। একটা জিনিস পরিষ্কার ভাবে জানতে হবে, আমাদের ওপর দায়িত্ব রয়েছে এই দেশের সতীত্ব রক্ষা করার। এদেশের সতীত্ব রক্ষা করা মানে গণতন্ত্র রক্ষা করা। এদেশের সতীত্ব রক্ষা করা মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, জেনারেল এ জি ওসমানী, শেরে বাংলা ফজলুল হক, ভাসানী, সোহরাওয়ার্দী, শেখ মুজিবুর রহমান যে ভালো কাজগুলো করেছে, তার সাথে থাকা। বাংলাদেশটাই একটা কারাগার মন্তব্য করে আলাল বলেন, মজনুসহ যারা কারাগারে রয়েছে তাদের সবাইকে মুক্ত করতে হবে। শুধু তাই নয় হাজার হাজার আলেম ওলামারা আজ কারাগারে রয়েছে। এই পবিত্র রমজান মাসে তাদের বয়ান আমাদের শুনার কথা। তারা কারাগারে, তাদেরকেও মুক্ত করতে হবে। প্রতিবাদ সভায় আরও উপ‌স্থিত ছি‌লেন ঢাকা মহানগর দ‌ক্ষিণ বিএন‌পির আহবায়ক আব্দুস সালাম,যুবদল ঢাকা দক্ষিণের আহবায়ক গোলাম মাওলা শাহীন, যুবদল ঢাকা দক্ষিণ সদস্য সচিব খন্দকার এনামুল হক এনাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies