1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

খালেদা জিয়ার সাথে আপনার তুলনা হয় না: সালাম

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ১৮১ বার প্রদশিত হয়েছে

বিএনপি ভালো কাজ করেছে বলে এখনও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি হলেন বেগম খালেদা জিয়া। সেই কারণে সরকার খালেদা জিয়াকে ভয় পায়। তাকে জেলে রেখে মেরে ফেলার চেষ্টা করছেন বলে মন্তব করেছেন বিএনপি ঢাকা মহানগর দ‌ক্ষি‌ণের আহবায়ক আবদুস সালাম। তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপরসনের জনপ্রিয়তাই সরকারের ভয়ের কারণ।’ শুক্রবার (০১ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বেগম খালেদা জিয়া ও রফিকুল আলম মজনুর মুক্তির দাবিতে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। জনগণ সরকারের বিপক্ষে আছে তা বোঝার জন্য সামনে পিছে থেকে র‍্যাপ পুলিশকে সরানোর আহবান জানিয়ে আবদুস সালাম বলেন, র‍্যাব পুলিশ সঙ্গে থাকার কারণে সরকার জনগণের কথা শুনতে পায় না। আপনার এমপি মন্ত্রীদের বলেন র‍্যাব পুলিশ ছাড়া একটু ঘুরে বেড়াতে, দেখেন জনগণ কেমনে খামচায়া ধরে। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার সাথে আপনার তুলনা হয় না। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য আপসহীন লড়াই করেছিলো। গণতন্ত্রের জন্য প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দিয়েছিলেন। এত উদার হওয়া আপনার প‌ক্ষে সম্ভব না। ১৯৯৬ তে তত্বাবোধায়ক সরকারের জন্য আওয়ামী লীগ, জামায়াতে ইসলাম, জাতীয় পার্টি যা যা করেছিলো, এখন যদি সেই তত্বাবধায়ক সরকার না দেয়া হয়, তাহলে বিএনপি তাই তাই করবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।প্রতিবাদ সভায় আরও উপ‌স্থিত ছি‌লেন ঢাকা মহানগর দ‌ক্ষিণ বিএন‌পির আহবায়ক আব্দুস সালাম,যুবদল ঢাকা দক্ষিণের আহবায়ক গোলাম মাওলা শাহীন, যুবদল ঢাকা দক্ষিণ সদস্য সচিব খন্দকার এনামুল হক এনাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies