1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

টিসিবি কার্ডের নামে গরীদের সঙ্গে হচ্ছে উপহাস: মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ১৬৭ বার প্রদশিত হয়েছে

সারাদেশে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি যে ফ্যামিলি কার্ড দিচ্ছে, তাতে গরীব ও অসহায় মানুষদের সঙ্গে ‘উপহাস করা হচ্ছে’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘যে দেশে জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রীর নামে টিসিবির কার্ড হয়, সে দেশে গরীবদের নিয়ে কি ধরনের উপহাস করা হচ্ছে তা সহজেই অনুমেয়। রোল মডেলের এ দেশে এ কিসের আলামত? ’ বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল। গত ২০ মার্চ থেকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে সারাদেশে নিত্যপণ্য বিতরণ করছে টিসিবি। ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় দেশব্যাপী এক কোটি পরিবারের তালিকা করা হয়েছে। একজন কার্ডধারী রোজার আগে এবং রোজার মধ্যে দুই দফা পণ্য পাবেন। প্রথম কিস্তির পণ্য বিতরণ শুরু হয়েছে ২০ মার্চ থেকে। দ্বিতীয় কিস্তির পণ্য দেওয়া হচ্ছে রোজার মাঝামাঝি সময়ে। বিরোধী দল দমন করতে আওয়ামী লীগ সরকার ‘হয়রানিমূলক মিথ্যা মামলা’ দিচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার ডাকাতের সরকার, তাদের আমলে কোনো দিনই দেশে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। উপরন্তু বিগত সময়ে তাদের আমলে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীর নামে হাজারো হয়রানি মূলক মিথ্যা মামলা দিয়ে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। শুধু ঠাকুরগাঁও সদর উপজেলাতেই সাড়ে ৭ হাজার রাজনৈতিক মামলা দিয়েছে এ সরকার।’ নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনরত বিএনপির মহাসচিব বলেন, ‘বিএনপি কখনও দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না। বিএনপি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতে রাজপথে আছে ভবিষ্যতেও থাকবে।’ বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার রুমিন ফারহানা বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি ৩৫০ আসনের মধ্যে ৩০০ আসনেই জয়লাভ করবে।’ আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, ‘বিগত সময়ে দলীয় এবং বিরোধীমত পোষণকারীদের বিরুদ্ধে যত ধরনের হামলা, নির্যাতন, পুলিশি হয়রানি ও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে সময়মত এর প্রত্যেকটির উপযুক্ত জবাব নেওয়া হবে। গুম ও খুনের সাথে অভিযুক্ত সরকারী এজেন্সির প্রত্যেক কর্মকর্তাদেরও জবাবদিহিতার আওতায় আনা হবে।’ এ সময় ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রোকন উদ্দিন ভূইয়ার সভাপত্বিতে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও-৩ আসনের এমপি জাহিদুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনসহ বিএনপির নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies