1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মানুষ টিসিবির লাইনে আর সরকার কনসার্ট করছে: মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ১৭৪ বার প্রদশিত হয়েছে

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে রাজধানীর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ কনসার্ট করায় সরকারের সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘একদিকে টিসিবির ট্রাকের পেছনে মানুষ লাইন দিচ্ছে। ঠিক সেই সময়ে প্রধানমন্ত্রী ভারত থেকে বিখ্যাত গায়ক এনে কনসার্ট করে গান শুনছেন।’ বুধবার (৩০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে সদ্য কারামুক্ত বিএফইউজের (একাংশ) সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর নাগরিক সংবর্ধনায় তিনি এসব কথা বলেন। ‘রুহুল আমিন গাজী মুক্তি পরিষদ’ এ অনুষ্ঠানের আয়োজন করে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এখানে কথা বলার কোনো স্বাধীনতা নেই। দেশে এমন এক পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে যে, কথা বললেই শিরচ্ছেদ হতে পারে।’ চলতি অধিবেশনে সংসদে উত্থাপিত গণমাধ্যমকর্মী আইনের সমালোচনা করে ফখরুল বলেন, ‘গণমাধ্যমকর্মী আইন হচ্ছে, আইনটা কারা করবেন? আইনটা করছেন তারা, যারা নির্বাচিত না হয়ে সংসদে বসেছেন। যারা বিনা ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতা দখল করে বসে আছেন। তারা গণমাধ্যমের জন্য আইন তৈরি করবেন।’ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্যের দিকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশে এত খারাপ অবস্থা কখনো দেখিনি। এখানে গণতান্ত্রিক মূল্যবোধ, শালীনতা বোধ এবং একজন অন্যজন সম্পর্কে যে সৌজন্যমূলক কথা বলবে, সেটা একেবারে নাই হয়ে গেছে।’ ফখরুল বলেন, ‘যারা চাকর, তারা যদি মালিক বনে যান, তখন তো এরকম অবস্থায় দাঁড়াবে। এমন কথা এমন লোক বলছেন, যারা জনগণের টাকায় চলাফেরা করছেন। তাদের বেতন হয় জনগণের টাকায়, তারা মালিক হয়ে বসে আছেন।’ দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিনের সভাপতিত্বে ও ডিইউজের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চলনায় অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল্লাহ, জামায়াত নেতা মতিউর রহমান আকন্দ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরী, কবি আব্দুল হাই শিকদার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies