1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁর সাপাহারে ট্রাক-ট্রাক্টর মুখোমুখী সংঘর্ষে ট্্রাক্টর চালক নিহত

  • সম্পাদনার সময় : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ১৫৩ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহারে বালু বোঝাই ট্রাক্টর ও মালামাল বোঝাই ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ওমর ফারুক (৩৮) নামে এক চালক নিহত হয়েছেন। বুধবার (৩০ মার্চ) বেলা ১১টার দিকে সাপাহার-সরাইগাছী সড়কের বাসুলডাঙ্গা এলাকায় এই দূঘটনাটি ঘটে। নিহত ওমর ফারুক জেলার মান্দা উপজেলার চকবাপন গ্রামের ইমাজ উদ্দিনের ছেলে। তিনি সাপাহার উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে আবুল কামাল এর জামাই। তিনি শ^শুর বাড়ি থেকে ট্রাক্টর চালাতেন। সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, বুধবার বেলা ১১টার দিকে জেলার পোরশা উপজেলার সরাইগাছী মোড় থেকে বালু বোঝাই ট্রাক্টর সাপাহারের দিকে যাচ্ছিল। এ সময় বাসুলডাঙ্গা নামক স্থানে বিপরিত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ট্রাক ও ট্রাক্টরটি রাস্তার পাশে বাঁশঝাড়ে আটকে যায়। ঘটনার পর ট্রাকের চালক ও তার সহযোগী পালিয়ে যায়। সময় ট্রাক্টরের চালক ওমর ফারুক গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতলে স্থানান্তর করা হলে পথিমধ্যে তিনি মারা যান। ঘটনার পর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হন্তান্তুর করা হবে। ঘটনার পর ট্রাক ও ট্রাক্টর দুটি জব্দ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies