1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

এই সরকারের পতন ছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে না : আমীর খসরু

  • সম্পাদনার সময় : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ১৬২ বার প্রদশিত হয়েছে

বর্তমান সরকারের পতন না হওয়া পর্যন্ত বাংলাদেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (৩০ মার্চ) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে অনশন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলা বিএনপি এ অনশনের আয়োজন করে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রসঙ্গ টেনে আমীর খসরু বলেন, ‘বাংলাদেশের সকল মানুষের ক্রয়ক্ষমতা এত নিচে নেমে গেছে, দৈনন্দিন জীবনে তারা হিমশিম খাচ্ছে। নিম্নআয়ের বহুলোক এখন দারিদ্র্যসীমার নিচে চলে গেছে। তারা (সরকার) প্রতিনিয়ত মাথাপিছু আয়ের বক্তব্য দিচ্ছে; মাথাপিছু আয়ের প্রকৃত সঠিক চিত্র হচ্ছে আরো বেশি বাংলাদেশের মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গেছে। এটাই হচ্ছে সত্য। মাথাপিছু আয় যদি বেড়ে থাকে তাহলে মানুষ দারিদ্র্যসীমার নিচে কিভাবে যায়; ক্রয় ক্ষমতার নিচে কিভাবে যায়?’ তিনি বলেন, দ্রব্যমূল্য যেখানে এসে দাঁড়িয়েছে, এর পেছনে কয়েকটি কারণ হচ্ছে- পণ্যগুলো তৈরি করার যে উপাদানগুলো রয়েছে এবং এগুলো পরিবহন করে বাজারে আনার যে উপকরণগুলো রয়েছে সবকিছুর দাম বেড়ে গেছে। বিদ্যুতের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, পরিবহন খরচ বেড়েছে। বিএনপির সিনিয়র এ নেতা বলেন, প্রতিটি খাতে আওয়ামী চাঁদাবাজির কারণে এটার উপর যোগ হয়েছে আরো কিছু খরচ। হাট-বাজারগুলোতে এখন আর নিয়ন্ত্রণ নেই। সেখানে এসে আরো কিছু যোগ হচ্ছে। সবকিছু মিলিয়ে এখান থেকে পরিত্রাণ পেতে হলে এই সরকারের পতন ছাড়া দ্রব্যমূল্য আগামী দিনে কমার কোনো সুযোগ থাকবে না। একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকারের মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব।’ খসরু বলেন, আগামী দিনে জাতীয় ঐক্যের মাধ্যমে এই সরকারের পতন করতে হলে সমস্ত দল-মত নির্বিশেষে সমস্ত মানুষকে এক জায়গায় আনতে হবে। ঐক্যমত্য পোষণ করতে হবে এই সরকারের পতনের ব্যাপারে। তিনি বলেন, যারা গণতন্ত্রের পক্ষে স্বাধীন বিচার বিভাগের পক্ষে, আইনের পক্ষে, বাকস্বাধীনতার পক্ষে, মানুষের নিরাপত্তার পক্ষে, বাংলাদেশের সংবিধানের পক্ষে, মানবাধিকারের পক্ষে, দুর্নীতির বিপক্ষে, সমস্ত শক্তিকে নিয়ে একটি সরকার গঠন করা হবে। বিএনপির একা নয় সমস্ত শক্তিকে নিয়ে একটি সরকার গঠন করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সে কথাটিই বলেছেন। ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা: দেওয়ান মোহাম্মদ সালাহ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies