1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

উন্নয়নের ফিরিস্তি দিয়ে সরকার হাজার হাজার কোটি পাচার করছে: রিজভী

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ১৫৮ বার প্রদশিত হয়েছে

সরকার উন্নয়নের ফিরিস্তি দিয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সরকারের সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন,’দ্রব্যমূল্যের সীমাহীন বৃদ্ধিতে নিম্ন ও মধ্য আয়ের মানুষ কেনাকাটা করতে পারছে না কিন্তু লুটপাটের সরকার নির্বিকার ভূমিকা পালন করছে। উন্নয়নের ফিরিস্তি দিয়ে তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। মঙ্গলবার(২৯ মার্চ) দুপুরে এলিফ্যান্ট রোডে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বিএনপির এই মুখপাত্র বলেন, আপনার স্বামী বলেছেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে আমরা শুনেছি। অথচ আপনি মিথ্যা বানোয়াট কথা বলেন। আপনার স্বামীর কথা বিশ্বাস করেন না?
রিজভী বলেন,’সরকার একদলীয় শাসন কায়েম করে রাখতে চায় এটাই তাদের অন্তরের বক্তব্য। আর দেশে বিরোধী দল শূন্য করার জন্য স্বাধীনতা দিবস হোক আর বিজয় দিবস হোক কোনো অনুষ্ঠান করতে দেয় না। এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম সহ-শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies