1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁয় আনসার মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ১৮১ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় প্রথমবারের মতো সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ (বিশেষ ধাপ-১ম) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষন কেন্দ্রে এ কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কুচকাওয়াজ অনুষ্ঠানের সালাম গ্রহণ করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিচালক কামরুন নাহার। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ শৃঙ্খলা বাহিনী। প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যবধি বিভিন্ন গুরুত্বপূর্ণ ৪,৭৫০টি প্রতিষ্ঠানের নিরাপত্তায় প্রায় ৫০ হাজারের অধিক আনসার সদস্য নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করছে। এছাড়া জাতীয় সংসদ নির্বাচন সহ সকল নির্বাচন বিভিন্ন ঈদ, পূজা-পার্বণ, বিশ্ব ইজতেমা, শপিংমল বাণিজ্যমেলা ও বইমেলা, ট্রাফিক কন্ট্রোলসহ প্রভ’তি ক্ষেত্রে সাধারণ আনসার সদস্য- সদস্যার জননিরাপত্তা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে। তিনি আরও প্রশিক্ষণার্থী সদস্যদের উদ্দেশ্যে বলেন, প্রশিক্ষণ গ্রহণকারী সদস্যরা প্রশিক্ষণলব্ধ জ্ঞান, মেধা, শ্রম ও দক্ষতা কাজে লাগিয়ে দেশের উন্নয়নে ভ’মিকা রাখতে পারে। উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ, অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম মামুন খান চিশতি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন সহ অত্র রেঞ্জ পরিচালক ও জেলা কমান্ড্যান্টগণ ও আনসার ভিডিপির কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি কুচকাওয়াজ প্যারেড পরিদর্শন শেষে কৃতীপ্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন। উক্ত প্রশিক্ষণে ২২২জন সাধারণ আনসার ১০ সপ্তাহ মেয়াদি মৌলিক প্রশিক্ষণ শেষে এ সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহন করেন এবং এদের মধ্যে শেষ্ঠ ড্রিল শহিদুল ইসলাম, শ্রেষ্ঠ ফায়ারার রাসেল কিবরিয়া এবং চৌকস এ নাজমুল হোসেনকে কৃতী প্রশিক্ষনার্থী হিসেবে প্রধান অতিথি সম্মাননা পুরষ্কার প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies