1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

কালাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

  • সম্পাদনার সময় : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ১৯৫ বার প্রদশিত হয়েছে

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি ঃ বাঙ্গালী জাতির অবিস্মরণীয় সুমহান মর্যাদার দিন এবং মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এই মাহিন্দ্রক্ষণে গভীর শ্রদ্ধাভাবে স্মরণের মধ্যদিয়ে জয়পুরহাটের কালাইয়ে যথাযোগ্য মর্যাদায় ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ উদযাপন হয়েছে। এই দিবসটি পালনের শুরুতে উপজেলা প্রসাশনের আয়োজনে শনিবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্ব্নির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এরপর কালাই বাসট্যান্ড সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে একে একে পুস্পার্ঘ অর্পন করেন, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌরসভা, পুলিশ প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক দল, স্কুল-কলেজের শিক্ষক শিক্ষার্থীরা ও বিভিন্ন পেশাজীবী মানুষেরা। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার বিভিন্ন সরকারি, বে-সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠান ও বাস ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে সকাল ৮.৩০ মিনিটে কালাই সরকারি মহিলা কলেজ মাঠে পবিত্র কোরআন তেলাওয়াত শেষে উক্ত অনুষ্ঠানটি আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করার পরে থানা পুলিশ, উপজেলার মুক্তিযোদ্ধা, আনসার, স্কাউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীর অংশগ্রহনে কুচকাওয়াজ, ডিসপ্লে, ও ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ-এর সভাপতি মো. মিনফুজুর রহমান মিলন, উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন মোল্লা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সাবানা আক্তার,উপজেলা আওয়ামীলীগের সাধারণ-সম্পাদক মো. ফজলুর রহমান, কালাই পৌরসভার মেয়র মোছা.রাবেয়া সুলতানা, কালাই থানার অফিসার ইনচার্জ মঈন, উপজেলা বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ মুনীশ চৌধুরী, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো.নাজিম উদ্দিন, আহম্মেদাবাদ ইউপি চেয়ারম্যান মো.আলী আকবর আলী, উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মিসেস রতœা রশিদ প্রমুখ।
এরপরে বীর-মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব ও সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন” এ প্রতিপাদ্য’কে সামনে নিয়ে শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে কালাই সরকারি মহিলা কলেজ মাঠে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ফুলের শুভেচ্ছা, সংবর্ধনা ও উপহার সামগ্রী দেওয়া হয়। পরে মুক্তিযুদ্ধেও স্মৃতিচারনের মাধ্যমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনাসভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ. কে.এম রওশন আলম-এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মিনফুজুর রহমান মিলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন মোল্লা, উপজেলা পরিষদের মহিলা-ভাইস চেয়ারম্যান মোছা. সাবানা আক্তার, কালাই পৌরসভার মেয়র মোছা.রাবেয়া সুলতানা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ-সম্পাদক মো. ফজলুর রহমান, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো.নাজিম উদ্দিন, কালাই থানার অফিসার ইনচার্জ মঈন, উপজেলা বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ মুনীশ চৌধুরী প্রমুখ।
অপরদিকে কালাই পৌরসভার আয়োজনে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন হয়েছে। এই উপলক্ষে কালাই পৌরসভা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনাসভায় কালাই পৌরসভার লাইসেন্স পরিদর্শক মোস্তাক হাসান-এর সঞ্চালনায় কালাই পৌরসভার মেয়র মোছা.রাবেয়া সুলতানা কাজল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান প্রমুখ। পরে বঙ্গবন্ধু ও তার পরিবার এবং বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার, দেশ ও জাতির উদ্যেশে দোয়া পরিচালনা করেন সাংবাদিক মিজানুর রহমান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies