1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সাপাহারে পর্নগ্রাফি ভিডিও সরবরাহের দায়ে আটক-১০

  • সম্পাদনার সময় : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ১৬৬ বার প্রদশিত হয়েছে

সাপাহার(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার থেকে ঝটিকা অভিযান চালিয়ে ১০জন পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারীকে আটক করেছেন র‌্যাব-৫। মঙ্গলবার (২২ মার্চ) রাত সাড়ে ১০টায় উপজেলার বাজার এলাকা থেকে তাদের আটক করে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। আটককৃতরা হলেন উপজেলার বাহাপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে নুর আলম (৩৫), মদনসিংহ গ্রামের আবদুল গনির ছেলে সাকিব হাসান (২৯), পিছলি মধ্যপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে ইমরান (২২), মানিকুরা গ্রামের আজিজুল হকের ছেলে কামাল হোসাইন (২৬), জয়পুর গুচ্ছগ্রামের মোজাফফর রহমানের ছেলে শাহিন আলম (২৬), মানিকুরা গ্রামের আব্দুল হকের ছেলে আরিফুল ইসলাম (২৭), খুদিরামবাটি গ্রামের নুর ইসলামের ছেলে মতিউর রহমান (২৮), সৈয়দপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে রাশেদ মিলন (২৮), বৈদ্যপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে আবদুল মাজেদ (২৮) ও পত্নীতলা উপজেলার সারাইডাঙ্গা গ্রামের লোকমান আলীর ছেলে কাওসার মাহমুদ শান্ত (২৮)। বুধবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-৫ জানান, জয়পুরহাট র‌্যাব ৫ ক্যাম্পের অপারেশনাল দল কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মাসুদ রানার নেতৃত্বে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বাজারের কম্পিউটারের ম্যামোরী লোডের দোকান গুলোতে অভিযান চালায়। অভিযান চলাকালীন সময়ে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ করার দায়ে ওই ১০জনকে আটক করা হয়। এসময় আটককৃতদের নিকট হতে ১২টি সিপিও, ১৬টি হার্ড ডিস্ক, ১২টি মনিটর, ৪টি মাউস, ৮টি কি-বোর্ড ও ৯টি বিভিন্ন ক্যাবল জব্দ করা হয়। পরে আটককৃতদের বুধবার সকালো সাপাহার থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২ অনুযায়ী মামলা দাযেরের পর গ্রেপ্তার দেখিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)তারেকুর রহমান সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকালে পর্নোগ্রাফির আসামীদের থানায় হস্তান্তর করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প। প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies