1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

করিমউদ্দিন ভরসার এক ছেলে হত্যায় অপর ছেলের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল

  • সম্পাদনার সময় : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ২০৩ বার প্রদশিত হয়েছে

জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য করিমউদ্দিন ভরসার এক ছেলে হত্যা মামলায় অপর ছেলে কবিরুল ইসলাম ভরসার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।
বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম ও বিচারপতি সরদার মো: রাশেদ জাহাঙ্গীর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বুধবার (২৩ মার্চ) এ রায় দেন। আদালতে আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো: জাহাঙ্গীর আলম।
গতকাল করিমউদ্দিন ভরসার এক ছেলে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর ছেলের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষ হয়।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো: জাহাঙ্গীর আলম জানান, ২০০৯ সালের ২৮ এপ্রিল রাজধানীর বিজয়নগরে নিউ এইচ টোব্যাকোর কার্যালয়ে করিম উদ্দিন ভরসার ছেলে খায়রুল ইসলাম ভরসা ওরফে কাজলকে গুলি করে হত্যা করেন আরেক ছেলে কবিরুল ইসলাম ভরসা। এ ঘটনায় পল্টন থানায় খায়রুলের স্ত্রীর বড় ভাই মামলা করেন। এ মামলায় বিচার কার্যক্রম শেষে ২০১৬ সালের ১১ এপ্রিল ঢাকার ৪র্থ মহানগর দায়রা জজ আদালত কবিরের মৃত্যুদণ্ডাদেশ দেন। পরে নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। এ মামলায় দণ্ডিত কবির পলাতক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies